• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
Headline
নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সকল প্রার্থীর মনোনয়নপত্র জমা সম্পন্ন গয়হাটায় ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত, প্রধান অতিথি গয়হাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী জাকির তালুকদার নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত র‍্যালীতে উপস্থিত জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালী ঢাকাস্থ তেবাড়িয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র ক্রয় করলেন রাজীব আহমেদ নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক সাহসী প্রতীক- জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুর বাজার বণিক সমিতির আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি / ২৮ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলার ১২টি ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নাগরপুর সরকারি কলেজ মাঠে সমবেত হন। পরে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলুর নেতৃত্বে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাগরপুর মহিলা কলেজ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানার সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু।

দিনব্যাপী র‍্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাগরপুর মহিলা কলেজের গভর্নিং বর্ডির সভাপতি মনোয়ারা বেগম মুকুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান ফারুক, মো. ফরহাদ হোসেন ডেভিড, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মো. আতিকুর রহমান আতিক, খন্দকার ওয়াহিদ মুরাদ ও খন্দকার নুরুল মোমেন কায়েস কোমল, উপজেলা বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নাজমুল হক স্বাধীন, ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আবুল কাশেম মানিক, সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটি, কৃষকদলের সভাপতি হুমায়ূন কবীর, সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাহিদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহীদুর রহমান মনির।

এছাড়াও উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল দিন। সিপাহি-জনতার ঐক্য, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি এবং মেজর জেনারেল জিয়াউর রহমানের মুক্তিসহ ওই সময়ের বিভিন্ন ঘটনাপ্রবাহের কারণে দিনটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এ দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালিত হয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা