নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন-২০২৬-এ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র ক্রয় করলেন নাগরপুর বাজার বণিক সমিতির সাবেক কোষাধ্যক্ষ, বিশিষ্ট ব্যবসায়ী রাজীব আহমেদ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন-২০২৬ এর মনোনয়নপত্র বিক্রির প্রথম দিনেই তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
আসন্ন নির্বাচনকে ঘিরে নাগরপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সাধারণ সম্পাদক পদে রাজিব আহমেদের মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে তাঁর আনুষ্ঠানিক অংশগ্রহণ শুরু হলো।
নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।