• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
Headline
নাগরপুরে এসএসসি ব্যাচ ’৯৬-এর জমজমাট পুনর্মিলনী অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় সিনিঃ সহ-সভাপতি রেজাউল কবির পলের সঙ্গে বিএনপি নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ সলিমাবাদ খাষ ঘুনিপাড়ায় চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজুর গণসংযোগ ও উঠান বৈঠক নাগরপুরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ নাজমুল হক তপনের ইন্তেকাল, দাফন সম্পন্ন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন- মাইনুল আলম খান কনক নাগরপুর কাশাদহে অষ্টকালীন লীলাকীর্তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুরে নূরে মদিনা মাদ্রাসার ওয়াজ মাহফিলে উদ্বোধক খন্দকার নূরুল মোমেন কায়েস (কোমল) নাগরপুরে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সার্বিক সহযোগিতায় কৃতজ্ঞতা জানালেন ইউএনও লিখন বণিক নাগরপুরে রান্নার সিলিন্ডার গ্যাসের তীব্র সংকট, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ যুক্তরাজ্যে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, এমপিকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক

নাগরপুরে এসএসসি ব্যাচ ’৯৬-এর জমজমাট পুনর্মিলনী অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি / ১৭ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ব্যাচ ’৯৬-এর জমজমাট পুনর্মিলনী। দীর্ঘদিন পর সহপাঠীদের একসঙ্গে পেয়ে আনন্দ-উচ্ছ্বাস, স্মৃতিচারণ আর প্রাণবন্ত আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। পুরোনো দিনের স্মৃতি রোমন্থন, একে অপরের খোঁজখবর নেওয়া এবং বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করার মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিণত হয় এক আবেগঘন মিলনমেলায়।

আজ শুক্রবার ৩০ অক্টোবর বাদ জুমা টাঙ্গাইলের নাগরপুরের ঐতিহ্যবাহী নোয়াই কটেজে এসএসসি ব্যাচ ’৯৬-এর উদ্যোগে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দীর্ঘদিনের ব্যবধান ভুলে সহপাঠীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। স্কুলজীবনের মধুর স্মৃতি, দুরন্ত কৈশোরের নানা ঘটনা এবং জীবনের পথচলার অভিজ্ঞতা ভাগাভাগি করে নেন তাঁরা। হাসি-আনন্দ আর আন্তরিকতার আবহে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়।

বন্ধুত্বের অটুট বন্ধনকে নতুন করে উদ্‌যাপন এবং আগামী দিনগুলোতেও পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বজায় রাখার প্রত্যয়ে পুনর্মিলনীতে অংশ নেওয়া সহপাঠীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

মাঝে মধ্যাহ্ন ভোজ শেষে ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান আরো প্রাণবন্ত হয়ে ওঠে।

মধ্যাহ্নভোজ শেষে নিজেদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা