নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ও কেরানীগঞ্জের কৃতিসন্তান রেজাউল কবির পল এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন টাঙ্গাইলের নাগরপুর-দেলদুয়ারের গণমানুষের নেতা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জননেতা মাইনুল আলম খান (কনক)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) যুক্তরাজ্যের একটি স্থানীয় রেঁস্তোরায় এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় তাঁদের মধ্যে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।
রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সাংগঠনিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শেষে জননেতা মাইনুল আলম খান কনক যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পল এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সার্বিক সফলতা কামনা করেন।