• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Headline
টাঙ্গাইল-৬ আসনের এমপি রবিউল আওয়াল লাভলু এর সফল অস্ত্রোপচার (সার্জারি) সম্পন্ন এমপি রবিউল আওয়াল লাভলুর সুস্থতা কামনায় নাগরপুর দুয়াজানী গ্রামবাসীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরপুর মীরনগরে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলামের গণসংযোগ ও এমপি রবিউল আওয়াল লাভলুর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত এমপি রবিউল আওয়াল লাভলু এর দ্রুত সুস্থতা কামনা করলেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) তৃণমূল সাংবাদিকদের শক্তি: শাওন গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু নাগরপুর বাজার বণিক সমিতির উদ্যোগে এমপি রবিউল আওয়াল লাভলু ও তাঁর সহধর্মিণীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরপুরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এমপি রবিউল আওয়াল লাভলু ও তাঁর সহধর্মিণীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরপুরে সহবতপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী আবুল কাসেম মানিক এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত সলিমাবাদে চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজুর উদ্যোগে আনন্দঘন নৌকা ভ্রমণ অনুষ্ঠিত

টাঙ্গাইল-৬ আসনের এমপি রবিউল আওয়াল লাভলু এর সফল অস্ত্রোপচার (সার্জারি) সম্পন্ন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি / ২৪ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা রবিউল আওয়াল লাভলুর সফলভাবে অস্ত্রোপচার (সার্জারি) সম্পন্ন হয়েছে। সফল অস্ত্রোপচার শেষে তাঁর জ্ঞান ফিরে এসেছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সুদূর ভারতে নারায়ণা হাসপাতালে উপমহাদেশের বিখ্যাত কার্ডিয়াক সার্জন ডাঃ দেবী শেঠীর তত্ত্বাবধানে উক্ত অস্ত্রোপচার (সার্জারি) সম্পন্ন হয়।

বিষয়টি তাঁর পারিবারের পক্ষ হতে নিশ্চিত করেছেন। অস্ত্রোপচার (সার্জারি) সফলভাবে সম্পন্ন হওয়ায় তাঁর পরিবার, স্বজন, সহকর্মী, নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তাঁর দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তি কামনা করে পরিবারের পক্ষ হতে সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকরা সার্বক্ষণিক নজর রাখছেন। তাঁর সুস্থতার জন্য টাঙ্গাইল-৬ আসনের সর্বস্তরের মানুষ দোয়া ও শুভকামনা অব্যাহত রেখেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা