• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
Headline
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নাগরপুরে গুরুত্বপূর্ণ মাসিক সভা অনুষ্ঠিত নাগরপুরে উৎসবমুখর পরিবেশে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত যুক্তরাজ্যে আরাফাত রহমান কোকো মেম‍োরিয়াল ট্রাস্টের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুরে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার দক্ষ নেতৃত্বের স্বীকৃতি, ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক শরীফা হক আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায়, সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড নাগরপুরে ন্যাক্কারজনক অভিযোগ: প্রতিবন্ধী নারীর অসহায়ত্বের সুযোগ নিয়ে ধর্ষণ কেন্দ্রীয় যুবদলের নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে নাগরপুরে উপজেলা যুবদলের আনন্দ মিছিল নাগরপুরে ছাত্রদলের ইতিহাস গড়ার প্রস্তুতি, পুনর্মিলনীতে থাকছে সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নাগরপুরে গুরুত্বপূর্ণ মাসিক সভা অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমন কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১১ জুন ২০২৬ রোজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন এর সভাপতিত্বে উক্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা মাদক নির্মূল, ইভটিজিং প্রতিরোধ, চোরাচালান রোধ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. রাশেদুল হাসান, মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ,  মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার এবং নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) আঃ কুদ্দুস প্রমূখ।

এছাড়াও উক্ত সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা