• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
Headline
নাগরপুরে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার দক্ষ নেতৃত্বের স্বীকৃতি, ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক শরীফা হক আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায়, সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড নাগরপুরে ন্যাক্কারজনক অভিযোগ: প্রতিবন্ধী নারীর অসহায়ত্বের সুযোগ নিয়ে ধর্ষণ কেন্দ্রীয় যুবদলের নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে নাগরপুরে উপজেলা যুবদলের আনন্দ মিছিল নাগরপুরে ছাত্রদলের ইতিহাস গড়ার প্রস্তুতি, পুনর্মিলনীতে থাকছে সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ রাজনীতির বর্ষীয়ান কণ্ঠস্বর তোফায়েল আহমেদ আর নেই নাগরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যথাযোগ্য মর্যাদায় নাগরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

নাগরপুরে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি / ৩৪ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নন্দপাড়া পূর্ব গ্রামে বিহুলা বেগম (৬২) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা র ঘটনা বলে ধারণা করছে পুলিশ।

আজ ৮ জুন ২০২৬ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার নন্দপাড়া পূর্ব গ্রামে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বিহুলা বেগম ওই গ্রামের মৃত রোখমান খানের স্ত্রী।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, বিহুলা বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। অসুস্থতার কারণে মাঝে মধ্যে অস্বাভাবিক আচরণ করতেন বলে পরিবারের দাবি। রোববার (৭ জুন) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার শেষে তিনি নিজ কক্ষে ঘুমাতে যান।

সোমবার সকাল ১০টা পার হয়ে গেলেও তিনি ঘুম থেকে না ওঠায় তার পুত্রবধূ ডালিয়া আক্তার ঘরের দরজায় ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করলে তিনি ঘরের কাঠের আড়ার সঙ্গে সুতার রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় বিহুলা বেগমকে ঝুলতে দেখেন। এ সময় তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুত্রবধূ ডালিয়া আক্তার ও প্রতিবেশী রহিমা বেগম রশি কেটে মরদেহ নিচে নামান।

ঘটনার সময় নিহতের ছেলে ছালাম খান (৪৫) গাজীপুরের রাসেল মার্কেটে তার কাঁচামালের ব্যবসায়িক কর্মস্থলে অবস্থান করছিলেন। খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে ফিরে আসেন এবং আত্মীয়-স্বজনদের বিষয়টি অবহিত করেন। পরে তিনি নাগরপুর থানায় একটি অপমৃত্যুর সংবাদ দেন।

খবর পেয়ে নাগরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরাদ হোসেন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা