• সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
Headline
দক্ষ নেতৃত্বের স্বীকৃতি, ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক শরীফা হক আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায়, সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড নাগরপুরে ন্যাক্কারজনক অভিযোগ: প্রতিবন্ধী নারীর অসহায়ত্বের সুযোগ নিয়ে ধর্ষণ কেন্দ্রীয় যুবদলের নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে নাগরপুরে উপজেলা যুবদলের আনন্দ মিছিল নাগরপুরে ছাত্রদলের ইতিহাস গড়ার প্রস্তুতি, পুনর্মিলনীতে থাকছে সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ রাজনীতির বর্ষীয়ান কণ্ঠস্বর তোফায়েল আহমেদ আর নেই নাগরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যথাযোগ্য মর্যাদায় নাগরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশ গঠনে অনুপ্রাণিত করবে- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক

দক্ষ নেতৃত্বের স্বীকৃতি, ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক শরীফা হক

নিজস্ব প্রতিবেদক / ২৬ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এর ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক শরীফা হক।

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এর বিভাগীয় বাছাই কমিটির সভাপতি শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং ঢাকা বিভাগের প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক ও প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এর বিভাগীয় বাছাই কমিটির সদস্য সচিব মো: আবদুল আজিজ কর্তৃক স্বাক্ষরিত এক সরকারি পত্রে সম্প্রতি এ ঘোষণা দেওয়া হয়।

টাঙ্গাইলে যোগদানের পর থেকেই জেলা প্রশাসক শরীফা হক সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বিসিএস ২৫তম ব্যাচের এই কর্মকর্তা টাঙ্গাইলের ইতিহাসে দ্বিতীয় নারী জেলা প্রশাসক হিসেবে নতুন অধ্যায়ের সূচনা করেছেন।

অত্যন্ত সফল ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পাশাপাশি জেলায় যোগদানের পর থেকেই তিনি প্রাথমিক শিক্ষায় রেখেছেন বিশেষ অবদান। শিশুদের প্রতি তাঁর আন্তরিকতা আর শিক্ষার মানোন্নয়নে নেয়া তাঁর উদ্যোগগুলো ব‍্যাপক প্রশংসিত হয়েছে। তিনি মনে করেন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের ওপর।

শরীফা হক দেশে-বিদেশের নামী প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। তিনি মনে করেন, জনগণের আস্থা অর্জনই একজন প্রশাসকের সবচেয়ে বড় সাফল্য। তাই স্বচ্ছতা, জবাবদিহিতা আর মানবিক প্রশাসন প্রতিষ্ঠায় তিনি সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। তাঁর মতে, সরকারি সেবা এমন হতে হবে যেন মানুষ মনে করে রাষ্ট্র তার পাশে আছে।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তাঁর গৃহীত কর্মসূচি একদিন সারাদেশে বিস্তৃত হবে এই আশা রাখেন জেলার বিদ্যানুরাগী জেলা প্রশাসক শরীফা হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা