• সোমবার, ০১ জুন ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
Headline
রাজনীতির বর্ষীয়ান কণ্ঠস্বর তোফায়েল আহমেদ আর নেই নাগরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যথাযোগ্য মর্যাদায় নাগরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশ গঠনে অনুপ্রাণিত করবে- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক ঈদুল আযহার আগমনের শেষ সময় নাগরপুরের মার্কেটগুলোতে উপচে পড়া ভিড় পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত নাগরপুরে মরহুম শিক্ষক আব্দুল হাকিম মিয়ার পরিবারের হাতে অবসর ভাতার অর্থ তুলে দিল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নাগরপুরে অনুষ্ঠিত হলো জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬: ক্ষুদে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ বিলাতেশ্বরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি রবিউল আওয়াল লাভলুকে বিএনপি নেতা মীর আবুল কালাম আজাদ রতনের শুভেচ্ছা

রাজনীতির বর্ষীয়ান কণ্ঠস্বর তোফায়েল আহমেদ আর নেই

নিজস্ব প্রতিবেদক / ২৮ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:  সাবেক শিল্পমন্ত্রী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা রাজনীতির বর্ষীয়ান কণ্ঠস্বর তোফায়েল আহমেদ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

আজ ১ জুন সোমবার বিকেল সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রবীণ এই আওয়ামী লীগ নেতা। 

৬৯’এর গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তোফায়েল আহমেদ। ১৯৪৩ সালের ২২ অক্টোবর, ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। 

১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ছিলেন তোফায়েল আহমেদ। ৬৯-এর গণ-অভ্যুত্থানে নেতৃত্বস্থানীয় ভূমিকা রেখে দেশজুড়ে ব্যাপক পরিচিতি পান তিনি।

১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে, পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তোফায়েল আহমেদ। তিনি ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হন। একাধিকবার মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তোফায়েল আহমেদ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা