• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
Headline
প্রধানমন্ত্রী তারেক রহমান এর জাতিসংঘে প্রথম বক্তব্য: শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাগরপুরে উপজেলা যুবদলের সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাগরপুরে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে প্রাথমিক শাখার প্লে হতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর অভিভাবকদের সঙ্গে মতবিনিময় নাগরপুরে উপজেলা যুবদলের পরিচ্ছন্নতা অভিযানে সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজুর অংশগ্রহণ নাগরপুরের কাশাদহে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলামের গণসংযোগ ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে উঠান বৈঠকে অংশগ্রহণ নাগরপুরের কাশাদহ উত্তরপাড়ায় গণসংযোগ করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.আব্দুল হামিদ নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার নামে প্রতারকচক্র থেকে সাবধান থাকতে বাজার বণিক সমিতির সতর্কবার্তা নাগরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই তিন গার্মেন্টস দোকান

নাগরপুরে বোরো ধান-চাল সংগ্রহের শুভসূচনা

নিজস্ব প্রতিবেদক / ৪৫১ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ‘অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ-২০২৬’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ ৫ মে২০২৬ রোজ মঙ্গলবার সকাল ১১:০০টায় নাগরপুর খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

নাগরপুর খাদ্য গুদামের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরফান উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু, এমপি এর সহধর্মিণী মনোয়ারা বেগম মুকুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুক্তা রানী সাহা, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নাজমুল হক স্বাধীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, যুবদলের সাবেক সদস্য সচিব মো. রফিকুল ইসলাম মোল্লা দীপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটি প্রমুখ। 

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে নাগরপুর উপজেলায় সরকারিভাবে ১,৬৯৭ মেট্রিক টন ধান এবং ৬৭৬ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং মধ্যস্বত্ব৷ ভোগীদের দৌরাত্ম্য কমাতে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ করা হচ্ছে।

এ উদ্যোগ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা