২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি| সকাল ৭:১৭| শীতকাল|
Title :
নাগরপুরে শহীদ ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ’২৬-এর পুরস্কার বিতরণ নাগরপুর দেলদুয়ারের জনগণের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার আদায়ে আমি আজীবন কাজ করে যাব- তারেক শামস খান হিমু নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’২৬ টাঙ্গাইলে ভোটযুদ্ধে চূড়ান্ত প্রার্থী ৪৭ জন, শেষ দিনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার লক্ষ্যে আমি আমার মনোনয়ন পত্র প্রত্যাহার করতে যাচ্ছি- মোঃ আতিকুর রহমান আতিক মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের এক অবিস্মরণীয় প্রতীক- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক টাঙ্গাইল-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলুকে সমর্থন দিলেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভা দেশের রাজনৈতিক পরিবেশের উন্নতি ও গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান

নাগরপুর দেলদুয়ারের জনগণের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার আদায়ে আমি আজীবন কাজ করে যাব- তারেক শামস খান হিমু

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬,
  • 75124 Time View

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-৬ আসনে পরিবর্তন ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে নাগরপুর উপজেলার সদরে ব্যাপক গণসংযোগ করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে উক্ত আসনে বাইসাইকেল প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী তারেক শামস খান হিমু।

২৮ জানুয়ারি’২০২৬ রোজ বুধবার গণসংযোগকালে তিনি উপজেলা সদরের বিভিন্ন বাজার, সড়ক ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় তারেক শামস খান হিমু বলেন- নাগরপুরের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা একটি সৎ, জনবান্ধব ও উন্নয়নমুখী নেতৃত্ব। আমি মনে করি তাদের এই আশা এবার পূরণ হবে, ইনশাআল্লাহ্।

নাগরপুর দেলদুয়ারের জনগণের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার আদায়ে আমি আজীবন কাজ করে যাব।

নাগরপুর ও দেলদুয়ারকে একটি আধুনিক, শিক্ষিত ও কর্মসংস্থানমুখী উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

উক্ত গণসংযোগে স্থানীয় কর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

স্থানীয়রা জানান, তারেক শামস খান হিমুর গণসংযোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং পরিবর্তনের প্রত্যাশা আরও জোরদার হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category