২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি| সকাল ৭:১৭| শীতকাল|
Title :
নাগরপুরে শহীদ ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ’২৬-এর পুরস্কার বিতরণ নাগরপুর দেলদুয়ারের জনগণের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার আদায়ে আমি আজীবন কাজ করে যাব- তারেক শামস খান হিমু নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’২৬ টাঙ্গাইলে ভোটযুদ্ধে চূড়ান্ত প্রার্থী ৪৭ জন, শেষ দিনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার লক্ষ্যে আমি আমার মনোনয়ন পত্র প্রত্যাহার করতে যাচ্ছি- মোঃ আতিকুর রহমান আতিক মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের এক অবিস্মরণীয় প্রতীক- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক টাঙ্গাইল-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলুকে সমর্থন দিলেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভা দেশের রাজনৈতিক পরিবেশের উন্নতি ও গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান

টাঙ্গাইলে ভোটযুদ্ধে চূড়ান্ত প্রার্থী ৪৭ জন, শেষ দিনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬,
  • 87 Time View

টাঙ্গাইল জেলা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র ৯ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে ভোটযুদ্ধ চূড়ান্ত প্রার্থীর সংখ্যা ৪৭ জন।

আজ ২০ জানুয়ারি রোজ মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে প্রার্থীরা স্ব স্ব মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলো- টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিলউজ্জামান। টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হোসনী মোবারক। টাঙ্গাইল-৫ (সদর) আসনে খেলাফত মজলিসের প্রার্থী হাসানাত আল আমিন। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী কবীর হোসেন, স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান ও শরীফুল ইসলাম।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে খেলাফত মজলিসের আবু তাহের, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এটিএম রেজাউল করিম আলরাজী এবং টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে খেলাফত মজলিসের প্রার্থী শহিদুল ইসলাম।

এদিকে, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল হালিম মিয়া, টাঙ্গাইল-৫ (সদর) আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল মনোয়নপত্র প্রত্যাহার না করায় এসব আসনের বিএনপি প্রার্থীরা ব্যাপক প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে যাচ্ছেন।

টাঙ্গাইল জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তাজুল ইসলাম জানান, টাঙ্গাইলের বিভিন্ন আসনে স্ব স্ব প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। জেলার ৮টি সংসদীয় আসনে এখন বৈধ প্রার্থী ৪৭ জন।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category