
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল–৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলুর নির্বাচনী মতবিনিময় সভা বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়।
সভায় নাগরপুর ও দেলদুয়ার উপজেলার বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগামী দিনের নির্বাচনী কর্মসূচি এবং সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই মতবিনিময় সভা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন ও পরিকল্পনা চূড়ান্ত করার সুযোগ হিসেবে আয়োজিত হয়েছে।