
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদ শূন্য হলে গঠনতন্ত্র অনুযায়ী উদ্যোগ নেয় বিএনপি।
এপ্রেক্ষিতে ৯ জানুয়ারি ২০২৬ দলের জাতীয় স্থায়ী কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে শূন্য চেয়ারম্যান পদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে দলীয় গঠনতন্ত্র অনুসারে তিনি বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণের পর তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী উদীয়মান তরুণ মেধাবী নেতৃত্ব, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মোঃ মাইনুল আলম খান কনক।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটি নতুন দিক দেখাবে। তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্ব ও রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে দেশবাসী উপকৃত হবে এবং দল পুনরায় শক্তিশালী অবস্থানে ফিরে আসবে।
বাংলাদেশের রাজনীতিতে বিএনপির অবদান অস্বীকার্য, আর তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।
দেশের রাজনৈতিক পরিবেশের উন্নতি ও গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।