৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:১৫| গ্রীষ্মকাল|
Title :
তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা টাঙ্গাইলে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’-প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন দিগন্তের সূচনা রঙিন শোভাযাত্রায় জেগে উঠল নাগরপুর, ছড়িয়ে পড়ল বৈশাখের আমেজ বাংলা নববর্ষ একটি বর্ষবরণ উৎসব নয়, বরং বাঙালির আত্মপরিচয়- মোঃ মাইনুল আলম খান কনক বাংলা নববর্ষ আমাদের লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক শরীয়তপুরে সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় ‘রাজপথের অগ্নিকন্যা’ ফাহিমা আক্তার মুকুল নাগরপুরে বিজ্ঞান অলিম্পিয়াডে ধুবড়িয়া ছেফাতুউল্লাহ উচ্চ বিদ্যালয়ের বাজিমাত- শিক্ষার্থী সামিয়া আক্তারের প্রথম স্থান অর্জন সৃজনশীলতার দারুণ প্রদর্শনী: নাগরপুরে শুরু হলো ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা নাগরপুরে জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর পদক্ষেপ: সন্ধ্যা সাতটায় শপিংমল-দোকান বন্ধের নির্দেশনা নাগরপুরে মেধার লড়াইয়ে শীর্ষে উঠে এলো শহীদ ক্যাডেট স্কুল, অভিভাবক ও এলাকাবাসীর উচ্ছ্বাস

নাগরপুরের মামুদনগর বাস স্ট্যান্ড হতে ঢাকা-নাগরপুর বাস সার্ভিস পুনরায় চালু

কাজী মোস্তফা রুমি:
  • Update Time : বুধবার, নভেম্বর ১৯, ২০২৫,
  • 181 Time View

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইল নাগরপুরের মামুদনগর হতে দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর অবশেষে ফিটনেস যুক্ত বাস নিয়ে নতুন নামে ‘ঢাকা–নাগরপুর’ বাস সার্ভিসের পুনরায় আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

আজ ১৯ নভেম্বর রোজ বুধবার দুপুরে মামুদনগর চারাবাগ বাস স্ট্যান্ডে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও আরাফাত মোহাম্মদ নোমান বলেন- আমি আমার কথা রেখেছি। ফিটনেস বিহীন বাসগুলোর চলাচল নিষিদ্ধ করেছিলাম। নাগরপুরের সর্বস্তরের মানুষের সহযোগিতায় আজ ফিটনেস সম্পন্ন বাস আবার রাস্তায় নামতে পেরেছে।

আজ থেকে চারাবাগ কাউন্টার থেকে ১০টি ফিটনেস যুক্ত বাস প্রাথমিকভাবে চলাচল শুরু করেছে এবং প্রতিটি বাসের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হয়েছে।

এই বাসগুলো দুই মাস টেস্ট-রানে চলবে। এর মধ্যে কোনো অব্যবস্থাপনা, অভিযোগ বা অনিয়ম পাওয়া গেলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, কোনো ছাড় দেওয়া হবে না।

পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিশেষ ভাড়া ছাড়ের ব্যবস্থাও রয়েছে। যেসব শিক্ষার্থীর প্রমাণ থাকবে, তারা ভাড়ায় ডিসকাউন্ট পাবে।

রাস্তার চলমান কাজ সম্পন্ন হলে ভবিষ্যতে আরও উন্নতমানের বাস নাগরপুরবাসীকে উপহার দেওয়া হবে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, পাকুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাহিদ, নাগরপুর বাস মালিক সমিতির সভাপতি মোঃ লোকমান মিয়া সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

পুনরায় বাস সার্ভিস উদ্বোধন স্থানীয় জনসাধারণ স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category