৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:১৫| গ্রীষ্মকাল|
Title :
তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা টাঙ্গাইলে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’-প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন দিগন্তের সূচনা রঙিন শোভাযাত্রায় জেগে উঠল নাগরপুর, ছড়িয়ে পড়ল বৈশাখের আমেজ বাংলা নববর্ষ একটি বর্ষবরণ উৎসব নয়, বরং বাঙালির আত্মপরিচয়- মোঃ মাইনুল আলম খান কনক বাংলা নববর্ষ আমাদের লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক শরীয়তপুরে সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় ‘রাজপথের অগ্নিকন্যা’ ফাহিমা আক্তার মুকুল নাগরপুরে বিজ্ঞান অলিম্পিয়াডে ধুবড়িয়া ছেফাতুউল্লাহ উচ্চ বিদ্যালয়ের বাজিমাত- শিক্ষার্থী সামিয়া আক্তারের প্রথম স্থান অর্জন সৃজনশীলতার দারুণ প্রদর্শনী: নাগরপুরে শুরু হলো ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা নাগরপুরে জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর পদক্ষেপ: সন্ধ্যা সাতটায় শপিংমল-দোকান বন্ধের নির্দেশনা নাগরপুরে মেধার লড়াইয়ে শীর্ষে উঠে এলো শহীদ ক্যাডেট স্কুল, অভিভাবক ও এলাকাবাসীর উচ্ছ্বাস

দেলদুয়ারে বিএসটিআই ও মোবাইল কোর্টের পৃথক অভিযান: জরিমানা ও সতর্কতা

টাঙ্গাইল প্রতিনিধি:
  • Update Time : বুধবার, নভেম্বর ১৯, ২০২৫,
  • 116 Time View

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় খাদ্য নিরাপত্তা ও বাজার শৃঙ্খলা নিশ্চিত করতে ১৯ নভেম্বর-২৫ইং তারিখে পৃথক দুটি অভিযানে জরিমানা ও সতর্কতা প্রদান করেছে প্রশাসন। প্রথমে নাল্লাপাড়া বাজার ও চৌরাস্তায় রবিন সাথী বেকারী এবং বৈশাখী গুন গুন ফুড প্রোডাক্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বিপণন এবং বিএসটিআই লাইসেন্স না থাকার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মোহাইমিনুল ইসলাম। এসময় দুই প্রতিষ্ঠানকে যথাক্রমে ১০ হাজার ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌ. ফাহাদ আহমেদ।
অপরদিকে, দেলদুয়ার সদর ইউনিয়নের আজমেরি এন্টারপ্রাইজ নামক সার ও কীটনাশক ডিলারের বিরুদ্ধে কৃষকদের সার না দেয়া, কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত মূল্য দাবির অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার জোহরা সুলতানা যূথীর নির্দেশনায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। তদন্তে অভিযোগের প্রমাণ না মিললেও ভবিষ্যতে অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণের সতর্কবার্তা প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম।
অভিযানগুলোতে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা ও দেলদুয়ার থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসন জানায়, ভোক্তা অধিকার সুরক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category