৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:১৬| গ্রীষ্মকাল|
Title :
তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা টাঙ্গাইলে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’-প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন দিগন্তের সূচনা রঙিন শোভাযাত্রায় জেগে উঠল নাগরপুর, ছড়িয়ে পড়ল বৈশাখের আমেজ বাংলা নববর্ষ একটি বর্ষবরণ উৎসব নয়, বরং বাঙালির আত্মপরিচয়- মোঃ মাইনুল আলম খান কনক বাংলা নববর্ষ আমাদের লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক শরীয়তপুরে সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় ‘রাজপথের অগ্নিকন্যা’ ফাহিমা আক্তার মুকুল নাগরপুরে বিজ্ঞান অলিম্পিয়াডে ধুবড়িয়া ছেফাতুউল্লাহ উচ্চ বিদ্যালয়ের বাজিমাত- শিক্ষার্থী সামিয়া আক্তারের প্রথম স্থান অর্জন সৃজনশীলতার দারুণ প্রদর্শনী: নাগরপুরে শুরু হলো ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা নাগরপুরে জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর পদক্ষেপ: সন্ধ্যা সাতটায় শপিংমল-দোকান বন্ধের নির্দেশনা নাগরপুরে মেধার লড়াইয়ে শীর্ষে উঠে এলো শহীদ ক্যাডেট স্কুল, অভিভাবক ও এলাকাবাসীর উচ্ছ্বাস

নাগরপুরে খামারধল্লা পূর্ব পাড়া কবরস্থান উন্নয়নে প্রথম বার্ষিক মাহফিলের শুভ উদ্বোধন করলেন জননেতা মোঃ আতিকুর রহমান আতিক

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
  • Update Time : শনিবার, নভেম্বর ১৫, ২০২৫,
  • 190 Time View

টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর সহবতপুর ইউনিয়নের খামারধল্লা পূর্বপাড়া কবরস্থান উন্নয়নকল্পে যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৪ নভেম্বর রোজ শুক্রবার খামার ধল্লা খেলার মাঠে উক্ত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

খামার ধল্লা পূর্ব পাড়া কবরস্থান কমিটির সভাপতি কাজী রিপনের সভাপতিত্বে খামার ধল্লা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ আতোয়ার রহমানের সঞ্চালনায় প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের শুভ উদ্বোধন করেন নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী রাজপথের লড়াকু সৈনিক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী, ক্লিন ইমেজ খ্যাত কর্মীবান্ধব জননেতা মোঃ আতিকুর রহমান আতিক।

শুভেচ্ছা বক্তব্যে তিনি সকলের নিকট আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। পাশাপাশি আগামী দিনগুলোতে যেকোনো ধরনের উন্নয়নমূলক সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত ওয়াজ মাহফিলে পবিত্র কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন কলরব শিল্পী গোষ্ঠীর পরিচালক মুফতি সাঈদ আহমদ।উক্ত মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামার ধল্লা নবারুণ সমিতির সভাপতি মোঃ আবু বকর ছিদ্দিক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তোফায়েল মোল্লা, সহবতপুর ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন প্রমুখ।

এছাড়াও উক্ত ওয়াজ মাহফিলে স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লী স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category