৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:১৬| গ্রীষ্মকাল|
Title :
তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা টাঙ্গাইলে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’-প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন দিগন্তের সূচনা রঙিন শোভাযাত্রায় জেগে উঠল নাগরপুর, ছড়িয়ে পড়ল বৈশাখের আমেজ বাংলা নববর্ষ একটি বর্ষবরণ উৎসব নয়, বরং বাঙালির আত্মপরিচয়- মোঃ মাইনুল আলম খান কনক বাংলা নববর্ষ আমাদের লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক শরীয়তপুরে সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় ‘রাজপথের অগ্নিকন্যা’ ফাহিমা আক্তার মুকুল নাগরপুরে বিজ্ঞান অলিম্পিয়াডে ধুবড়িয়া ছেফাতুউল্লাহ উচ্চ বিদ্যালয়ের বাজিমাত- শিক্ষার্থী সামিয়া আক্তারের প্রথম স্থান অর্জন সৃজনশীলতার দারুণ প্রদর্শনী: নাগরপুরে শুরু হলো ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা নাগরপুরে জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর পদক্ষেপ: সন্ধ্যা সাতটায় শপিংমল-দোকান বন্ধের নির্দেশনা নাগরপুরে মেধার লড়াইয়ে শীর্ষে উঠে এলো শহীদ ক্যাডেট স্কুল, অভিভাবক ও এলাকাবাসীর উচ্ছ্বাস

নাগরপুরে যুব জামায়াতকে ফুটবল দিলেন এমপি প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ

নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
  • Update Time : শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫,
  • 190 Time View

নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের এমপি প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ নাগরপুর উপজেলা যুব জামায়াতের মাঝে ফুটবল বিতরণ করেছেন। শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) দুপুরে উপজেলা জামায়াত অফিসে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ও সহ–সেক্রেটারি হাফেজ আজিম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. কোরবান আলী, অফিস ও মিডিয়া সম্পাদক মো. আব্দুস সবুর এবং বেকড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. ছামিনুর ইসলাম।

উপজেলা যুব জামায়াতের ক্রীড়া সম্পাদক ব্যারিস্টার হাসনাত জামিল বলেন, খেলাধুলা যুব সমাজকে সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ রাখার গুরুত্বপূর্ণ মাধ্যম। ফুটবল বিতরণের মাধ্যমে ইউনিয়নগুলোতে ক্রীড়াচর্চা আরও সক্রিয় হবে।

এমপি প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ মুঠোফোনে বলেন, ক্রীড়াচর্চা যুব সমাজকে সঠিক পথে রাখতে অপরিহার্য। স্থানীয় মাঠ সক্রিয় রাখতে ও খেলাধুলার সুযোগ বাড়াতে আমরা উদ্যোগ নেব।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম বলেন, এ ধরনের উদ্যোগ যুব সমাজকে সংগঠিত ও খেলাধুলায় যুক্ত করতে সহায়ক ভূমিকা রাখবে।

ফুটবল পাওয়ার পর ইউনিয়ন যুব নেতৃবৃন্দ আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, যুব সমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন যুবকদের মাঝে সৌহাদ্র, শৃঙ্খলা ও ভ্রাতৃত্বও শক্তিশালী করবে।

উল্লেখ্য, ফুটবল বিতরণ অনুষ্ঠানে নাগরপুর উপজেলার সকল ইউনিয়ন যুব সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category