৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ৬:২৭| গ্রীষ্মকাল|
Title :
টাঙ্গাইলে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’-প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন দিগন্তের সূচনা রঙিন শোভাযাত্রায় জেগে উঠল নাগরপুর, ছড়িয়ে পড়ল বৈশাখের আমেজ বাংলা নববর্ষ একটি বর্ষবরণ উৎসব নয়, বরং বাঙালির আত্মপরিচয়- মোঃ মাইনুল আলম খান কনক বাংলা নববর্ষ আমাদের লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক শরীয়তপুরে সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় ‘রাজপথের অগ্নিকন্যা’ ফাহিমা আক্তার মুকুল নাগরপুরে বিজ্ঞান অলিম্পিয়াডে ধুবড়িয়া ছেফাতুউল্লাহ উচ্চ বিদ্যালয়ের বাজিমাত- শিক্ষার্থী সামিয়া আক্তারের প্রথম স্থান অর্জন সৃজনশীলতার দারুণ প্রদর্শনী: নাগরপুরে শুরু হলো ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা নাগরপুরে জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর পদক্ষেপ: সন্ধ্যা সাতটায় শপিংমল-দোকান বন্ধের নির্দেশনা নাগরপুরে মেধার লড়াইয়ে শীর্ষে উঠে এলো শহীদ ক্যাডেট স্কুল, অভিভাবক ও এলাকাবাসীর উচ্ছ্বাস নাগরপুরে ২২ পিস ইয়াবাসহ দুই সহোদর গ্রেফতার

মানুষের সেবা হল পরম ধর্ম- মোঃ শামীম চৌধুরী (বাবু চৌধুরী)

কাজী মোস্তফা রুমি:
  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫,
  • 145 Time View

কাজী মোস্তফা রুমি: বিশ্ব শান্তি, মানব কল্যান, দেশ ও জাতির মঙ্গল কামনায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া দাসপাড়ায় শ্রী শ্রী দূর্গা ও কালী মন্দির প্রাঙ্গণে মহানামযজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৮ ফেব্রুয়ারি’২৫ রোজ মঙ্গলবার বিকেল ৫:০০ ঘটিকার সময় উক্ত মহানামযজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী রাজপথের লড়াকু সৈনিক, ধুবড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক সফল সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী জনাব মোঃ শামীম চৌধুরী (বাবু চৌধুরী)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- মানুষের সেবা হল পরম ধর্ম। যে ধর্মেরই হোক সৃষ্টিকর্তাকে যদি আমরা পেতে চাই তাহলে তার সৃষ্টিকে ভালোবাসতে হবে। কারণ সৃষ্টিকে না ভালবাসলে তার সান্নিধ্য পাওয়া যাবে না।

যদি মাকে আমরা ভালবাসতে চাই তাহলে সেই মায়ের সন্তানকে যদি ভালো না বাসি তাহলে মাকে ভালোবাসা যাবে না।

এজন্য উপস্থিত সকল ভক্তবৃন্দদের কাছে আমার আকুল আবেদন আপনারা সমাজের কোন প্রকার কোন উশৃংখল, কোন খারাপ কাজ করে এরকম কোন মানুষকে প্রশ্রয় দেবেন না।

আমরা সবাই এই বাংলাদেশের মানুষ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা যারা আছি সবাই আমরা এই বাংলাদেশের নাগরিক। আমার এই দেশে যে অধিকার আছে আপনাদেরও সেই একই অধিকার রয়েছে।

আমরা এই দেশটাকে মায়ের মতো ভালোবাসবো এবং এই দেশটা কিভাবে ভালো থাকে সেই চেষ্টা করব।

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অসংখ্য ভক্তবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category