কাজী মোস্তফা রুমি: বিশ্ব শান্তি, মানব কল্যান, দেশ ও জাতির মঙ্গল কামনায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া দাসপাড়ায় শ্রী শ্রী দূর্গা ও কালী মন্দির প্রাঙ্গণে মহানামযজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ ফেব্রুয়ারি'২৫ রোজ মঙ্গলবার বিকেল ৫:০০ ঘটিকার সময় উক্ত মহানামযজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী রাজপথের লড়াকু সৈনিক, ধুবড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক সফল সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী জনাব মোঃ শামীম চৌধুরী (বাবু চৌধুরী)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- মানুষের সেবা হল পরম ধর্ম। যে ধর্মেরই হোক সৃষ্টিকর্তাকে যদি আমরা পেতে চাই তাহলে তার সৃষ্টিকে ভালোবাসতে হবে। কারণ সৃষ্টিকে না ভালবাসলে তার সান্নিধ্য পাওয়া যাবে না।
যদি মাকে আমরা ভালবাসতে চাই তাহলে সেই মায়ের সন্তানকে যদি ভালো না বাসি তাহলে মাকে ভালোবাসা যাবে না।
এজন্য উপস্থিত সকল ভক্তবৃন্দদের কাছে আমার আকুল আবেদন আপনারা সমাজের কোন প্রকার কোন উশৃংখল, কোন খারাপ কাজ করে এরকম কোন মানুষকে প্রশ্রয় দেবেন না।
আমরা সবাই এই বাংলাদেশের মানুষ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা যারা আছি সবাই আমরা এই বাংলাদেশের নাগরিক। আমার এই দেশে যে অধিকার আছে আপনাদেরও সেই একই অধিকার রয়েছে।
আমরা এই দেশটাকে মায়ের মতো ভালোবাসবো এবং এই দেশটা কিভাবে ভালো থাকে সেই চেষ্টা করব।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অসংখ্য ভক্তবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: মোঃ শফিউল ইসলাম শফিক; সম্পাদক ও প্রকাশক: কাজী মোস্তফা রুমি, এলএল.বি(অনার্স), এলএল.এম, 01715672097; ( বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৬৫৭/২২ )
কপিরাইট © ২০২৫ swadeshkonthoprotidin এর সকল স্বত্ব সংরক্ষিত।