• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
Headline
নাগরপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য জননেতা রবিউল আওয়াল লাভলু, এমপি নাগরপুর সলিমাবাদে এক ও দুই নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু নাগরপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সরকারি যদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাগরপুরে ঐতিহ্যবাহী হা-ডু-ডু ফাইনাল খেলা অনুষ্ঠিত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নাগরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে এমপি রবিউল আওয়াল লাভলু, কৃতজ্ঞতা জানালেন গোলাম মোস্তফা গোলাম নাগরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে এমপি রবিউল আওয়াল লাভলু-১ লাখ টাকার সহায়তা চেক হস্তান্তর নাগরপুরে পেঁয়াজ সংরক্ষণে আধুনিকায়নের ছোঁয়া, এয়ার ফ্লো মেশিন উদ্বোধন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণে জনপ্রিয় হয়ে উঠছেন নাগরপুরের কৃতিসন্তান টিপু খান নাগরপুর বাজার পরিচ্ছন্ন রাখতে বণিক সমিতির বিশেষ অভিযান

নাগরপুরে পেঁয়াজ সংরক্ষণে আধুনিকায়নের ছোঁয়া, এয়ার ফ্লো মেশিন উদ্বোধন

Reporter Name / ৩৫ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরে কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আধুনিক এয়ার ফ্লো প্রযুক্তির শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ আসনের  সংসদ সদস্য রবিউল আউয়াল। 

উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো.জসিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল ইসলাম, নাগরপুর থানা অফিসার ইনচার্জ মো.জহুরুল ইসলাম,  শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলামসহ উপকারভোগী ও কৃষকরা।  

​অনুষ্ঠানে আধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত এয়ার ফ্লো সম্পর্কিত দিকনির্দেশনা ও সুবিধা সংবলিত লিফলেট ও মালামাল বিতরণ করা হয়। 

বক্তারা বলেন, এই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষক পর্যায়ে পেঁয়াজ দীর্ঘদিন পচনমুক্ত ও সঠিকভাবে সংরক্ষণ করা সম্ভব হবে, যা স্থানীয় কৃষকদের আর্থিক ক্ষয়ক্ষতি কমাবে এবং জাতীয় উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা