২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে রমজান, ১৪৪৭ হিজরি| দুপুর ২:৫৮| বসন্তকাল|
Title :
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ঝন্টু এর উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ফাহিমা আক্তার মুকুলকে দেখতে চান শরীয়তপুরের জনগণ টাঙ্গাইলের নাগরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত নাগরপুর উপজেলা বিএনপির সদস্য হলেন জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়িতে ৬৪ তম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু শরীয়তপুর-৩ আসনের এমপি নুরুদ্দিন অপু জাতীয় সংসদের হুইপ হওয়ায় জামাল উদ্দিন বিদ্যুৎ এর অভিনন্দন রাষ্ট্রীয় মর্যাদায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের দাফন সম্পন্ন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠানে জননেতা মাইনুল আলম খান (কনক)-এর উপস্থিতি

পটুয়াখালীর পায়রা বন্দরে সার্ভে জাহাজডুবি, বিদেশি ক্রুসহ ১২ জন উদ্ধার।

এ,জেড,এম উজ্জ্বল ; পটুয়াখালী জেলা প্রতিনিধি।।
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ৭, ২০২১,
  • 413 Time View

এ,জেড,এম উজ্জ্বল ; পটুয়াখালী জেলা প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরে খননকাজে নিয়োজিত একটি বিদেশি জাহাজ ডুবে গেছে। সোমবার ৬ ডিসেম্বর সকালে জানডিনুল বিদেশি (বেলজিয়াম) সংস্থার এক্সপ্রেস-৫৪ সার্ভে জাহাজের তলা ছিদ্র হয়ে ডুবে যায়।

হারবার মাস্টার ক্যাপ্টেন এসএম শরিফুর রহমান জানান, বন্দরের চ্যানেল খনন কাজের সার্ভে চলাকালে জাহাজটির মেশিন রুমের পাশে একটি ছিদ্র দিয়ে পানি প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে জাহাজের ক্রুরা রাবনাবাদ চ্যানেলে মাছ ধরার ট্রলারের সাহায্যে নিরাপদে উঠে আসেন।

তিনি বলেন, বন্দরের ফেয়ার বয়া থেকে আনুমানিক সাত নটিক্যাল দূরত্বে রাবনাবাদ চ্যানেলের ইনার সাইটে সার্ভে জাহাজটি ডুবে যায়। তবে জাহাজে ১০ জন ইন্দোনেশিয়ান ক্রু ও দুজন বাংলাদেশি নিরাপদ স্থানে চলে আসেন।

উদ্ধারকৃত ইন্দোনেশিয়ান ক্রুরা হচ্ছেন মাস্টার আরহাম আব্দুল রহিম, চিফ অফিসার মোহামাদ রিজাল, সেকেন্ড অফিসার দারমাওয়ান, চিফ ইঞ্জিনিয়ার মুহাম্মদ নুর, সেকেন্ড ইঞ্জিনিয়ার ট্রাই ইয়ান্টো, অয়েলার (১), রহমত ফাদিল্লা, এবি (১), অডি খ্রিস্টিয়ান, এবি (২), রুদি রহমান, অয়েলার (২), মুহাম্মদ আগাম ফায়েজ জুলফা, কুক জোজুয়া এনজেলবার্ট, সার্ভেয়ার সাইদুজ্জামান ইমন ও এমডি সোহানুজ্জামান সুমন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category