১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:৩০| বসন্তকাল|
Title :
ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সাবেক ছাত্রনেতা আশরাফুল ইসলাম রাতুল জনপ্রিয়তার শীর্ষে শরীয়তপুরে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত মহিলা আসনে কেন্দ্রীয় আলোচনায় রাজপথের অগ্নিকন্যা ফাহিমা আক্তার মুকুল নবনির্বাচিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খানকে শুভেচ্ছা জানালেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে জামিয়া কারীমিয়া আকবারিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে নাগরপুরে প্রস্তুতিমূলক সভা লীলা কীর্তনের মধ্য দিয়ে শেষ হলো নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ির ৬৪তম মহানাম যজ্ঞানুষ্ঠান নাগরপুর সরকারি কলেজে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সাবেক ছাত্রনেতা আশরাফুল ইসলাম রাতুল জনপ্রিয়তার শীর্ষে

শরীয়তপুর প্রতিনিধি:
  • Update Time : শনিবার, মার্চ ১৪, ২০২৬,
  • 26 Time View

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বর্তমানে ব্যাপক আলোচনায় রয়েছেন, নড়িয়া উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক, তরুন সমাজ সেবক, শিক্ষানুরাগী ও কারা নির্যাতিত ছাত্রনেতা মোঃ আশরাফুল ইসলাম রাতুল।
স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে তার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে জানা গেছে। অনেকের মতে তিনি জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বিভিন্ন সামাজিক উদ্যোগ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার কারণে ঘড়িষার ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি ইতোমধ্যে একটি পরিচিত ও গ্রহণযোগ্য নাম হয়ে উঠেছেন।

ইউনিয়নের অনেক বাসিন্দারা জানান, আশরাফুল ইসলাম রাতুল সবসময় এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেন। বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতায় তার উদ্যোগ স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। এ কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে চেয়ারম্যান পদে দেখতে আগ্রহ প্রকাশ করছেন অনেকেই।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ, দলীয় নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ; এই তিনটি বিষয়ে তার জনপ্রিয়তা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছেন।

এদিকে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও তাকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, দল থেকে মনোনয়ন পেলে তিনি নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন।

তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হয়নি। ফলে শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন এবং নির্বাচনী পরিস্থিতির ওপরই নির্ভর করবে কে হবেন এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রার্থী।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, সময়ের সঙ্গে সঙ্গে নির্বাচন ঘনিয়ে এলে এই ইউনিয়নের রাজনৈতিক পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠবে এবং সম্ভাব্য প্রার্থীদের কার্যক্রমও বাড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category