
শরীয়তপুর প্রতিনিধি: যুব রেড ক্রিসেন্ট, শরীয়তপুর এর আয়োজনে যুব সদস্যদের উদ্যোগে নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও উপজেলা যুব সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর জেলা ইউনিট কার্যালয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শরীয়তপুর ইউনিট কর্মকর্তা ইকবাল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিট ভাইস চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিট সদস্য এ্যাডভোকেট মনিরুজ্জামান খান দিপু, কার্যনির্বাহী সদস্য আলী আহম্মেদ মোল্লা, কার্যনির্বাহী সদস্য রিংকু তালুকদার ও আজীবন সদস্য আল-আমিন শাওন।
এসময় অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। অনুষ্ঠানে মানবতার সেবায় রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয় এবং সকলের মঙ্গল কামনায় দোয়া করা হয়।