
কাজী মোস্তফা রুমি: নবনির্বাচিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী উদীয়মান তরুণ মেধাবী নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগরপুর উপজেলা শাখার সম্মানিত সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মোঃ মাইনুল আলম খান কনক।
আজ ১৩ মার্চ’২৬ রোজ শুক্রবার এক শুভেচ্ছা বার্তায় জননেতা মোঃ মাইনুল আলম খান কনক বলেন- মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিতে অ্যাডভোকেট আহমেদ আজম খানের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নতুন দায়িত্ব পালনের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে তিনি নিষ্ঠা ও দক্ষতার সাথে কাজ করবেন।
তার নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার রক্ষায় এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম আরও বেগবান হবে।
আমি নবনির্বাচিত মন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি।