১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি| রাত ১০:৩৬| বসন্তকাল|
Title :
ঢাকাস্থ নাগরপুর জাতীয়তাবাদী যুব ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত, প্রধান অতিথি জননেতা মোঃ আতিকুর রহমান আতিক ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সাবেক ছাত্রনেতা আশরাফুল ইসলাম রাতুল জনপ্রিয়তার শীর্ষে শরীয়তপুরে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত মহিলা আসনে কেন্দ্রীয় আলোচনায় রাজপথের অগ্নিকন্যা ফাহিমা আক্তার মুকুল নবনির্বাচিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খানকে শুভেচ্ছা জানালেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে জামিয়া কারীমিয়া আকবারিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে নাগরপুরে প্রস্তুতিমূলক সভা লীলা কীর্তনের মধ্য দিয়ে শেষ হলো নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ির ৬৪তম মহানাম যজ্ঞানুষ্ঠান নাগরপুর সরকারি কলেজে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইল–৬ আসনে বিএনপি প্রার্থী রবিউল আওয়াল লাভলুর মনোনয়নপত্র দাখিল

কাজী মোস্তফা রুমি :
  • Update Time : সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫,
  • 129 Time View

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইল–৬ (নাগরপুর–দেলদুয়ার) সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) নির্ধারিত সময়ের মধ্যে তিনি টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রার্থী রবিউল আওয়াল লাভলু সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমে টাঙ্গাইল–৬ আসনে একটি গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠা করাই তার মূল লক্ষ্য। নির্বাচিত হলে নাগরপুর ও দেলদুয়ার উপজেলার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, টাঙ্গাইল–৬ সংসদীয় আসনটি নাগরপুর ও দেলদুয়ার উপজেলা নিয়ে গঠিত, যা দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে পরিচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category