
কাজী মোস্তফা রুমি:”দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য—গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস’২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
আজ ৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
নাগরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রামেন্দ্র সুন্দর বোসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক খোরশেদুন নাহার ভূঁইয়ার সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, উপজেলা কৃষি অফিসার এস এম রাশেদুল হাসান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মেদ, প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ তোরাপ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউর রহমান জোয়ার্দ্দার, মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আহম্মেদ আলী রানা, যদুনাথ পাইলট মডেল স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ নূর হোসেন, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু শম্ভুনাথ সাহা প্রমুখ।
বক্তারা বলেন- দুর্নীতি একটি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে এবং সমাজে বৈষম্য সৃষ্টি করে। তরুণদের নৈতিকতা, দায়িত্ববোধ ও সততার ভিত্তিতে সামনে এগিয়ে এসে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তারা আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার চর্চা বাড়লেই একটি সুশাসনভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
উক্ত আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আলোচনা শেষে দুর্নীতি বিরোধী শপথ পাঠের মাধ্যমে দিনের কর্মসূচি সমাপ্ত হয়।