২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি| রাত ৯:২৯| বসন্তকাল|
Title :
শরীয়তপুরে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত মহিলা আসনে কেন্দ্রীয় আলোচনায় রাজপথের অগ্নিকন্যা ফাহিমা আক্তার মুকুল নবনির্বাচিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খানকে শুভেচ্ছা জানালেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে জামিয়া কারীমিয়া আকবারিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে নাগরপুরে প্রস্তুতিমূলক সভা লীলা কীর্তনের মধ্য দিয়ে শেষ হলো নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ির ৬৪তম মহানাম যজ্ঞানুষ্ঠান নাগরপুর সরকারি কলেজে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ঝন্টু এর উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

টাঙ্গাইলের নাগরপুরে বিকেডিএ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কাজী মোস্তফা রুমি :
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫,
  • 110 Time View

কাজী মোস্তফা রুমি: অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে বিকেডিএ কর্তৃক মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৫ ডিসেম্বর শুক্রবার সকাল ১০:০০ ঘটিকায় নাগরপুর সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে উক্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখার সদস্যভুক্ত কিন্ডারগার্টেনের প্লে শ্রেণি হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত বাছাইকৃত শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা শুরু হওয়ার পূর্বেই অভিভাবকসহ শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে পরীক্ষা কেন্দ্রে এসে উপস্থিত হয়। সকাল ১০:০০ টা হতে শুরু হয়ে বিরতিহীনভাবে দুপুর ১২:০০ টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উক্ত বৃত্তি পরীক্ষায় নাগরপুর প্রেসক্লাবের সভাপতি বর্ষীয়ান সাংবাদিক মোঃ আক্তারুজ্জামান বকুল পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখার সভাপতি সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা গোলাম গণমাধ্যমকে বলেন- প্রতিযোগিতার মাধ্যমেই একটি শিক্ষার্থীর পূর্ণ মেধা বিকাশিত হয়। আর মেধাবিকাশের জন্যই আমাদের এই বৃত্তি পরীক্ষা, যা আমরা ধারাবাহিকভাবে প্রতিবছরই নিয়ে আসছি। অত্যন্ত সুন্দর, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে আমাদের আজকের এই পরীক্ষা অনুষ্ঠিত হলো।

শান্তিপূর্ণ ও সফলভাবে পরীক্ষা গ্রহণ করতে পারায় যে সকল শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে, পরীক্ষার কেন্দ্রে যারা পরিদর্শক ছিলেন এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য যারা দায়িত্বে ছিলেন সংশ্লিষ্ট সকলকে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখার পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

উক্ত বৃত্তি পরীক্ষায় বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক যদুনাথ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষিকা আরিফিনা আক্তার মিতালি, যুগ্ম-সাধারণ সম্পাদক উদয়ন কিন্ডারগার্টেনের পরিচালক মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রভাতী আইডিয়াল স্কুলের পরিচালক শরিফুল মোল্লা মানিক, কোষাধক্ষ্য লিটল স্টার কিন্ডারগার্টেনের পরিচালক আজিম হোসেন সহ সমিতির অন্তর্ভুক্ত সকল প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category