৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৮:৪৮| গ্রীষ্মকাল|
Title :
তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা টাঙ্গাইলে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’-প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন দিগন্তের সূচনা রঙিন শোভাযাত্রায় জেগে উঠল নাগরপুর, ছড়িয়ে পড়ল বৈশাখের আমেজ বাংলা নববর্ষ একটি বর্ষবরণ উৎসব নয়, বরং বাঙালির আত্মপরিচয়- মোঃ মাইনুল আলম খান কনক বাংলা নববর্ষ আমাদের লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক শরীয়তপুরে সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় ‘রাজপথের অগ্নিকন্যা’ ফাহিমা আক্তার মুকুল নাগরপুরে বিজ্ঞান অলিম্পিয়াডে ধুবড়িয়া ছেফাতুউল্লাহ উচ্চ বিদ্যালয়ের বাজিমাত- শিক্ষার্থী সামিয়া আক্তারের প্রথম স্থান অর্জন সৃজনশীলতার দারুণ প্রদর্শনী: নাগরপুরে শুরু হলো ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা নাগরপুরে জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর পদক্ষেপ: সন্ধ্যা সাতটায় শপিংমল-দোকান বন্ধের নির্দেশনা নাগরপুরে মেধার লড়াইয়ে শীর্ষে উঠে এলো শহীদ ক্যাডেট স্কুল, অভিভাবক ও এলাকাবাসীর উচ্ছ্বাস

নাগরপুর গয়হাটায় বিএনপি’র কর্মীসভা ও ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, নভেম্বর ১৬, ২০২৫,
  • 153 Time View

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুর গয়হাটা ইউনিয়নে বিএনপি’র কর্মীসভা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র সংস্কারে ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৬ নভেম্বর’২৫ রোজ রবিবার বিকেল তিন ঘটিকায় গয়হাটা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত উক্ত কর্মীসভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে গয়হাটা ইউনিয়ন বিএনপির সভাপতি দেওয়ান জহিরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ নাসিরুল ইসলাম হেলালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, ছাত্রদল থেকে উঠে আসা মেধাবী নেতৃত্ব, ত্যাগী ও নির্যাতিত, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাংগাইল-৬ (নাগরপুর দেলদুয়ার) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা রবিউল আওয়াল লাভলু।

কর্মীসভায় বক্তারা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতে ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

এছাড়াও উক্ত কর্মীসভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান।

উক্ত কর্মীসভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সিনিঃ সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, সহ-সভাপতি তোফায়েল আহমেদ বাছেদ, নিয়ামত আলী সুইট, সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জি: রেজাউল ইসলাম রেজা, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল রানা, নাগরপুর উপজেলা যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) নাজমুল হক স্বাধীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, উপজেলা ওলামা দলের সভাপতি আবু বকর সিদ্দিক প্রমুখ।

এছাড়াও উপজেলা বিএনপি, গয়হাটা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category