
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইল-৬ আসনের নাগরপুর উপজেলায় বিএনপিকে একটি শক্তিশালী ও সুসংগঠিত সংগঠন হিসেবে গড়ে তুলে বিএনপির মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিতকরণে উপজেলাধীন প্রত্যেকটি ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক ভোটারদের নিকট বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী পরিবার থেকে বেড়ে ওঠা মেধাবী নেতৃত্ব, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাংগাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ক্লিন ইমেজ খ্যাত কর্মীবান্ধব জননেতা মোঃ আতিকুর রহমান আতিক।
আজ ১৫ অক্টোবর রোজ বুধবার বিকেল ৪:০০ ঘটিকায় দপ্তিয়র সদরে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সাথে নিয়ে ব্যাপক গণসংযোগ করেন তিনি।
গণসংযোগ শেষে দপ্তিয়র ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে নজির আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন সাচ্চুর সভাপতিত্বে আট নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোকছেদুল মমিন বাবুর সঞ্চালনায় ছয় ও আট নং ওয়ার্ড বিএনপির কর্মীসভায় যোগদান করেন তিনি।

কর্মীসভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে দলকে সুসংগঠিত করে এই আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিতকরণে এবং রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশ দফা নিয়ে আলোচনা করেন তিনি।
উক্ত গণসংযোগ ও কর্মীসভায় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ রফিজ উদ্দিন, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মোঃ আনোয়ার হোসেন, দপ্তিয়র ইউনিয়ন বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার, সাধারণ সম্পাদক মোঃ বাবুল আক্তার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, নাগরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনির, দপ্তিয়র ইউনিয়ন যুবদলের আহবায়ক আলিম মাস্টার, সদস্য সচিব রবিউল ইসলাম নবী, দপ্তিয়র ছয় নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মধু বিশ্বাস প্রমুখ।
এছাড়াও দপ্তিয়র ইউনিয়ন বিএনপি, ছয় এবং আট নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
