১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি| রাত ৯:১৭| বসন্তকাল|
Title :
ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সাবেক ছাত্রনেতা আশরাফুল ইসলাম রাতুল জনপ্রিয়তার শীর্ষে শরীয়তপুরে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত মহিলা আসনে কেন্দ্রীয় আলোচনায় রাজপথের অগ্নিকন্যা ফাহিমা আক্তার মুকুল নবনির্বাচিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খানকে শুভেচ্ছা জানালেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে জামিয়া কারীমিয়া আকবারিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে নাগরপুরে প্রস্তুতিমূলক সভা লীলা কীর্তনের মধ্য দিয়ে শেষ হলো নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ির ৬৪তম মহানাম যজ্ঞানুষ্ঠান নাগরপুর সরকারি কলেজে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দুর্নীতিমুক্ত রাজনীতির অঙ্গীকার মাহবুবার রহমান হারেজ

মো:সৌরভ হোসেন,রাজশাহী বিভাগীয় প্রধান:
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫,
  • 260 Time View

মো:সৌরভ হোসেন,রাজশাহী বিভাগীয় প্রধান:

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৫ (শেরপুর–ধুনট) আসনে নতুন সাড়া ফেলেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবার রহমান হারেজ। শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) স্থানীয় এক সভায় তিনি ঘোষণা দেন—দলীয় মনোনয়ন পেয়ে জনগণের ভোটে নির্বাচিত হলে কখনও দুর্নীতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করবেন না এবং ব্যক্তিগত স্বার্থে সম্পদ আহরণে লিপ্ত হবেন না।

হারেজ বলেন,“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে আমি রাজনীতিতে এসেছি। তার উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় অংশ নিয়েছি। আজ আপনাদের সামনে প্রতিজ্ঞা করছি— আমি মাটি ও মানুষের রাজনীতি করি। আপনাদের নিয়েই থাকতে চাই, আপনাদের নিয়েই বাঁচতে চাই।”

তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তিনি জনগণের পাশে থেকে দুর্নীতিমুক্ত, সেবামুখী ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাবেন।

তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, “ভুলে যাবেন না—আমাদের সবচেয়ে বড় শক্তি হলো ঐক্য। বিভক্তি আমাদের দুর্বল করে, আর ঐক্য আমাদের বিজয় এনে দেয়।”

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের বিশ্বাস, মাহবুবার রহমান হারেজের এ অঙ্গীকার বাস্তবে পরিণত হলে বগুড়া-৫ আসনে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ রাজনীতির নতুন অধ্যায় সূচনা হবে।

শেষে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category