১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি| রাত ৯:১৭| বসন্তকাল|
Title :
ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সাবেক ছাত্রনেতা আশরাফুল ইসলাম রাতুল জনপ্রিয়তার শীর্ষে শরীয়তপুরে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত মহিলা আসনে কেন্দ্রীয় আলোচনায় রাজপথের অগ্নিকন্যা ফাহিমা আক্তার মুকুল নবনির্বাচিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খানকে শুভেচ্ছা জানালেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে জামিয়া কারীমিয়া আকবারিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে নাগরপুরে প্রস্তুতিমূলক সভা লীলা কীর্তনের মধ্য দিয়ে শেষ হলো নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ির ৬৪তম মহানাম যজ্ঞানুষ্ঠান নাগরপুর সরকারি কলেজে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাহালু-নন্দীগ্রামে বিএনপির গণসংযোগে সাবেক এমপি মোশারফ হোসেন

মো:সৌরভ হোসেন, রাজশাহী বিভাগীয় প্রধান:
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫,
  • 174 Time View

মো:সৌরভ হোসেন, রাজশাহী বিভাগীয় প্রধান:

কাহালু-নন্দীগ্রামের বিভিন্ন স্থানে বিএনপির গণসংযোগ বগুড়া, সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) কর্মসূচি পরিচালনা করেছেন কাহালু-নন্দীগ্রামের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন। এসময় তিনি নারী-পুরুষসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

গণসংযোগে তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশ গড়ার ভূমিকা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি নিয়ে আলোচনা করেন। একইসাথে তিনি বগুড়ার সার্বিক উন্নয়নে বিএনপির অবদান ও অতীত কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।

নারীদের সঙ্গে আলাদা আলোচনায় তিনি শিক্ষা, স্বাস্থ্য ও নারীর কর্মসংস্থান নিয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন। অন্যদিকে পুরুষদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি কৃষি, শিল্প, বেকারত্ব নিরসন ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব সহকারে ব্যাখ্যা করেন।

এসময় মোশারফ হোসেন বলেন, “বিএনপি জনগণের দল। মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধার ও দেশের উন্নয়নের জন্য আমরা কাজ করছি। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category