১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:৪১| বসন্তকাল|
Title :
ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সাবেক ছাত্রনেতা আশরাফুল ইসলাম রাতুল জনপ্রিয়তার শীর্ষে শরীয়তপুরে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত মহিলা আসনে কেন্দ্রীয় আলোচনায় রাজপথের অগ্নিকন্যা ফাহিমা আক্তার মুকুল নবনির্বাচিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খানকে শুভেচ্ছা জানালেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে জামিয়া কারীমিয়া আকবারিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে নাগরপুরে প্রস্তুতিমূলক সভা লীলা কীর্তনের মধ্য দিয়ে শেষ হলো নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ির ৬৪তম মহানাম যজ্ঞানুষ্ঠান নাগরপুর সরকারি কলেজে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উইমেন সাপোর্ট ডিভিশনে যে কোনো জেলা থেকে ভিকটিম এলে সেবা দেওয়া হবে : ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক :
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২, ২০২৪,
  • 129 Time View

নিউজ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) বলেছেন, কোন ভিকটিম যদি ঢাকার বাইরের জেলা থেকে এসে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের কাছে সেবা চায়, তাহলে তাকেও সেবা দেওয়া হবে। শুরু থেকেই বিভাগটি অসহায় নারী ও শিশুদের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে। এই বিভাগের কার্যক্রম শুধু ঢাকা মহানগরীতে সীমাবদ্ধ থাকবে না, দেশের অন্য স্থানের নারী ও শিশু ভিকটিমদের সহায়তায়ও কাজ করতে হবে।

আজ মঙ্গলবার (২ জুলাই) সকালে তেজগাঁওয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের অফিসার ও ফোর্সদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, আপনারা নারী ও শিশুদের প্রতি সংবেদনশীল আচরণ করবেন। সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে তাদেরকে সেবা প্রদান করতে হবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রিসার্স সেন্টার খুলতে হবে। ডিএমপির সাইবার ইউনিট, এনজিও ও থানার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।

মতবিনিময় শেষে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের উদ্যোগে কর্মজীবী মহিলাদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন ডিএমপি কমিশনার।

এরপর তেজগাঁও থানা ভবন পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। এ সময় তিনি থানায় সেবা নিতে আসা সেবাপ্রত্যাশীরা যেন তাদের কাঙ্ক্ষিত সেবা পান সেই বিষয়ে কর্তব্যরত অফিসার ও ফোর্সদের দিকনিদের্শনা প্রদান করেন।

উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের উপ-পুলিশ কমিশনার হুমায়রা পারভীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত); যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা বিপিএম, পিপিএম-বার; তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক, পিপিএম-সেবা-সহ ডিএমপির বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category