১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি| সকাল ৮:২৮| বসন্তকাল|
Title :
শরীয়তপুরে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত মহিলা আসনে কেন্দ্রীয় আলোচনায় রাজপথের অগ্নিকন্যা ফাহিমা আক্তার মুকুল নবনির্বাচিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খানকে শুভেচ্ছা জানালেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে জামিয়া কারীমিয়া আকবারিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে নাগরপুরে প্রস্তুতিমূলক সভা লীলা কীর্তনের মধ্য দিয়ে শেষ হলো নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ির ৬৪তম মহানাম যজ্ঞানুষ্ঠান নাগরপুর সরকারি কলেজে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ঝন্টু এর উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

টেকনাফ  পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানে ২১ দিন পর শিশু সোয়াদ বিন আব্দুল্লাহ অক্ষত অবস্থায় উদ্ধার,চক্রের ১৭ সদস্য আটক

জামাল উদ্দীন- কক্সবাজার প্রতিনিধি
  • Update Time : রবিবার, মার্চ ৩১, ২০২৪,
  • 279 Time View

জামাল উদ্দীন- কক্সবাজার প্রতিনিধি। 
কক্সবাজারের টেকনাফের চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্র শিশু সোয়াদ বিন আব্দুল্লাহ (৬) অপহরণের  ২১ দিনের মাথায় টেকনাফ মডেল থানা পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানে সুদুর কুমিল্লা থেকে সোয়াদ (৬) কে   অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছ।
এঘটনায়জড়িত  অপহরণকারী চক্রের মোট ১৭ সদস্যকে পর্যায়ক্রমে আটক করা হয়েছ বলে  টেকনাফ  মডেল থানা পুলিশের  এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। 
এউপলক্ষে ৩১ মার্চ রবিবার সকাল সাড়ে ১০ টায় টেকনাফ মডেল থানা কন্ফারেন্স রুমে সাংবাদিকদের  নিয়ে  এক জনাকীর্ণ সংবাদসম্মেলনের আয়োজন করে টেকনাফ মডেল থানা পুলিশ। 
সংবাদসম্মেলনে লিখিত বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার( উখিয়া  সার্কেল) মোঃ রাসেল  জানান দীর্ঘ  ২১ টা দিন কক্সবাজার জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলামের  নির্দেশে টেকনাফ  মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ  মোঃ উসমান গনির নেতৃত্বে পুলিশের চৌকশ অফিসার এস আই সুদর্শন  সঙ্গীয় ফোর্স নিয়ে টেকনাফ, কক্সবাজার,ও কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে নির্ঘুম রাত জেগে গোয়েন্দা  তৎপরতার মাধ্যে শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা  করে। 
এই অভিযানে  অপহরণ চক্রের মাস্টার মাইন্ড সাদেক শাহিন, নাগু ডাকাত হোসনে আরা, সহ পরিবারও চক্রের মোট ১৭ জন  নারী পুরুষ  সদস্য কে পর্যায় ক্রমে  আটক করতে স্বক্ষম হয়েছে। 
সেই সাথে  শিশু  সোয়াদ কে অক্ষত অবস্থায় উদ্ধার সহ তার মুক্তিপণের জন্য দেয়া ৪ লক্ষ টাকা ও অপহরণে ব্যবহারিত ৭ টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল সেটও সিএনজি গাড়ী উদ্ধার  করা হয়েছে বলে সাংবাদ সম্মেলনে জানানো হয়।
এদিকে অপহত ছয় বছরের  শিশু  সোয়াদ কে দীর্ঘ ২১ দিন পর অক্ষত অবস্থায়  ফেরত পেয়ে  মা নুর জাহান শোকে কাতর হয়ে পড়েছে এবং তার পরিবারের পক্ষ থেকে পুলিশের এই অভিযান কে আন্তরিক  ধন্যবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category