৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৮:৪৫| গ্রীষ্মকাল|
Title :
তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা টাঙ্গাইলে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’-প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন দিগন্তের সূচনা রঙিন শোভাযাত্রায় জেগে উঠল নাগরপুর, ছড়িয়ে পড়ল বৈশাখের আমেজ বাংলা নববর্ষ একটি বর্ষবরণ উৎসব নয়, বরং বাঙালির আত্মপরিচয়- মোঃ মাইনুল আলম খান কনক বাংলা নববর্ষ আমাদের লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক শরীয়তপুরে সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় ‘রাজপথের অগ্নিকন্যা’ ফাহিমা আক্তার মুকুল নাগরপুরে বিজ্ঞান অলিম্পিয়াডে ধুবড়িয়া ছেফাতুউল্লাহ উচ্চ বিদ্যালয়ের বাজিমাত- শিক্ষার্থী সামিয়া আক্তারের প্রথম স্থান অর্জন সৃজনশীলতার দারুণ প্রদর্শনী: নাগরপুরে শুরু হলো ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা নাগরপুরে জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর পদক্ষেপ: সন্ধ্যা সাতটায় শপিংমল-দোকান বন্ধের নির্দেশনা নাগরপুরে মেধার লড়াইয়ে শীর্ষে উঠে এলো শহীদ ক্যাডেট স্কুল, অভিভাবক ও এলাকাবাসীর উচ্ছ্বাস

খুলনায় সমাবেশে পুলিশ ও বিএনপির সংঘর্ষ।

মোঃ হাফিজুর রহমান,বাগেরহাট জেলা প্রতিনিধি।
  • Update Time : সোমবার, নভেম্বর ২২, ২০২১,
  • 164 Time View

মোঃ হাফিজুর রহমান,বাগেরহাট জেলা প্রতিনিধি।

খুলনায় সমাবেশে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২২ নভেম্বর) বেলা পৌনে ১২ টার দিকে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছে।খুলনা মহানগর বিএনপির সহ দপ্তর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলছিল। এসময় নেতার্মীদের ওপর পুলিশ চড়াও হয় এবং লাঠি চার্জ করে। ‌দু’দফায় পুলিশ হামলা চালায়। এতে নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়া পুলিশ কয়েকজন নেতাকর্মীদের আটক করেছে। তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এদিকে দু-পক্ষের সংঘর্ষের ঘটনায় দৈনিক জন্মভূমি পত্রিকার সাংবাদিক দেবব্রত রায়ও আহত হয়েছেন। এসময় তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। উক্ত বি‌ক্ষোভ সমা‌বে‌শে নগর বিএন‌পি সভাপ‌তি নজরুল ইসলাম মঞ্জু ব‌লেন, পু‌লিশ অ‌তি উৎসাহী হ‌য়ে মারমুখী আচরণ শুরু ক‌রে‌ছে। তা‌দের আঘা‌তে আমা‌দের কিছু নেতাকর্মীরা আহত হ‌য়ে‌ছেন। পু‌লিশ আমা‌দের দমা‌তে পার‌বে না। খুলনার জনগণ রক্ত দি‌তে প্রস্তুত। স্বরাষ্ট্রমন্ত্রী রোববার ব‌লে‌ছেন বিএন‌পি তা‌দের নেত্রীর মু‌ক্তির জন‌্য যে কোন আ‌ন্দোলন কর‌তে পা‌রে। সেখা‌নে পু‌লিশ কোন আক্রমণ কর‌তে পারবে না। অনুম‌তি দেওয়া স‌ত্বেও পু‌লিশ আমা‌দের উপর চড়াও হ‌য়ে‌ছে।
মহানগর বিএনপির সভাপ‌তি মঞ্জু সাংবা‌দিকদের উ‌দ্দেশ্য করে বলেন, ‘নেত্রীর মু‌ক্তির জন্য মান‌বিক কর্মসূচীর আ‌য়োজন ক‌রে নগর ও জেলা বিএন‌পি। সকাল থেকে প্রশাসন কার্যালয় ঘিরে রাখে। পু‌লিশকে তি‌নি স‌রে যাওয়ার অনু‌রোধ ক‌রেন। পু‌লিশ তা না ক‌রে সাধারণ নেতাকর্মীর ওপর হামলা করে। জনতার রোষান‌লে পড়ে পু‌লিশ পিছু হাট‌তে বাধ্য হয়। প‌রে আবার তারা সমা‌বেশ শুরু ক‌রে। প‌রে সোয়া ১২ টার দি‌কে আবারও হামলা চালায়। নেতাকর্মী‌দের স‌রে যাওয়ার জন্য গু‌লি করার হুম‌কি দেয়। আমাকেও গ‌ুলি করার হুম‌কি দেয়। তৃতীয় দফায় এসে তারা আমা‌কেসহ সি‌নিয়র নেতৃবৃন্দের ওপর বর্বরো‌চিত হামলা চালায়। এ ঘটনায় সংগঠ‌নের অর্ধশতা‌ধিক নেতাকর্মী আহত ও ২৫ জনকে গ্রেপ্তার করেছে পু‌লিশ। তারা স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে আমাদের ওপর হামলা চা‌লিয়েছে। ‌এরপর বি‌কেল সা‌ড়ে তিনটার দি‌কে বিএন‌পির অপর অংশ সমা‌বেশ কর‌তে চাই‌লে পু‌লিশ বাধা দেয়। এরপর পু‌লিশকে লক্ষ‌্য ক‌রে মি‌ছিল থে‌কে ইট পাট‌কেল নিক্ষেপ কর‌লে পু‌লিশ ক‌য়েক রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট নি‌ক্ষেপ ক‌রে তা‌দের ছত্রভঙ্গ ক‌রে দেয়। এর আগে পুলিশের সাথে বিএনপি কর্মীদের দফায় দফায় সংঘর্ষে অন্তত ৬ জন পুলিশ ও ১২ জন রাজনৈতিক কর্মী আহত হন বলে জানা গেছে। এর আগে সকাল থেকে খুলনায় সমা‌বে‌শ স্থলে অবস্থান নেয় পু‌লিশ। অপরদিকে নগরীর বি‌ভিন্ন ওয়ার্ড আগত দলীয় কর্মীরা জ‌ড়ো হ‌তে থা‌কে দলীয় কার্যাল‌য়ের সাম‌নে দ‌লে দ‌লে আস‌তে থা‌কে ও স্লোগান দিতে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category