নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুর কাশাদহে গ্রামবাসীর আয়োজনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাশাদহ এলাকায় গণসংযোগ শেষে গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, নাগরপুর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক, ত্যাগী ও নির্যাতিত, মেধাবী নেতৃত্ব গোলাম মোস্তফা গোলাম।
দোয়া মাহফিলে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর শারীরিক সুস্থতা, দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়।
এর আগে গোলাম মোস্তফা গোলাম কাশাদহ এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।