১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি| রাত ১০:৩৭| বসন্তকাল|
Title :
ঢাকাস্থ নাগরপুর জাতীয়তাবাদী যুব ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত, প্রধান অতিথি জননেতা মোঃ আতিকুর রহমান আতিক ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সাবেক ছাত্রনেতা আশরাফুল ইসলাম রাতুল জনপ্রিয়তার শীর্ষে শরীয়তপুরে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত মহিলা আসনে কেন্দ্রীয় আলোচনায় রাজপথের অগ্নিকন্যা ফাহিমা আক্তার মুকুল নবনির্বাচিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খানকে শুভেচ্ছা জানালেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে জামিয়া কারীমিয়া আকবারিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে নাগরপুরে প্রস্তুতিমূলক সভা লীলা কীর্তনের মধ্য দিয়ে শেষ হলো নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ির ৬৪তম মহানাম যজ্ঞানুষ্ঠান নাগরপুর সরকারি কলেজে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সোনারগাঁয়ে ৮ ইউপি চেয়ারম্যানের শপথ

সোনারগাঁ স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, জানুয়ারি ৩, ২০২২,
  • 216 Time View

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ৮ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন। সোমবার বেলা ১২ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠানে নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

শপথ পাঠ করেন নব-নির্বাচিত চেয়ারম্যান পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির ভূঁইয়া, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম সামসু ও কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর।

শপথ অনুষ্টানে সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট শামসুল ইসলাম ভূইঁয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীসহ জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৮ নভেম্বর সোনারগাঁ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচনে বিনা-প্রতিদ্বন্দ্বীতায় ৪ জন ও প্রতিদ্বন্দ্বীতায় ৪ জন চেয়ারম্যান নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category