
নিজস্ব প্রতিনিধি: ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে বর্ণাঢ্য আলোচনা সভা ও নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২৬ শে মার্চ স্থানীয় সময় সন্ধ্যায় সেন্ট্রাল লন্ডনের একটি অভিজাত হোটেলে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বর্ণাঢ্য এ আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুরের কৃতি সন্তান, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী উদীয়মান তরুণ নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগরপুর উপজেলা শাখার অন্যতম সদস্য, সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মোঃ মাইনুল আলম খান কনক।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে দেশপ্রেম, স্বাধীনতার চেতনা ও ঐতিহ্যবাহী সংস্কৃতির এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়।
এ সময় জননেতা মোঃ মাইনুল আলম খান কনক যুক্তরাজ্য বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক খোসরুজ্জামান খোসরু-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন। তাদের আলোচনায় প্রবাসে দলীয় কার্যক্রম জোরদার করা, তরুণ নেতৃত্ব গড়ে তোলা এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানটি প্রবাসে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি দেশপ্রেম ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Screenshot