
শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা ও কেদারপুর ইউনিয়ন বাসী সহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, নড়িয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি, নড়িয়া সরকারি কলেজ ছাত্র-ছাত্রী সংসদের ছাত্রদল মনোনীত সাবেক ভিপি প্রার্থী, সমাজ সেবক, শিক্ষানুরাগী ও সাবেক তুখোড় ছাত্রনেতা এ্যাড. মোহাম্মদ মাসুদ দেওয়ান
তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। এই পবিত্র দিনটি মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ভ্রাতৃত্ব, ভালোবাসা ও ক্ষমার বার্তা নিয়ে আসে।
মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের রোজা, নামাজ, দোয়া ও ইবাদত কবুল করুন এবং আমাদের জীবনকে শান্তি, সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে দিন।
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দঘন মুহূর্তে ধনী-গরিব ভেদাভেদ ভুলে আমরা যেন সবাই একে অপরের পাশে দাঁড়াই, ভালোবাসা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিই। ঈদ আমাদেরকে শিখায় ত্যাগ, সংযম, মানবতা ও ভ্রাতৃত্বের মহান শিক্ষা। আসুন, আমরা সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই এবং দেশ, সমাজ ও মানবতার কল্যাণে একসাথে কাজ করি।
তিনি বলেন, আমি নড়িয়া উপজেলা ও কেদারপুর ইউনিয়ন বাসী সহ দেশ-বিদেশে বসবাসরত সকল মুসলিম ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, ঈদ মোবারক।
আল্লাহ আমাদের সবাইকে সুস্থ, নিরাপদ ও শান্তিতে রাখুন, আমিন।