১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি| রাত ৯:০৭| বসন্তকাল|
Title :
ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সাবেক ছাত্রনেতা আশরাফুল ইসলাম রাতুল জনপ্রিয়তার শীর্ষে শরীয়তপুরে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত মহিলা আসনে কেন্দ্রীয় আলোচনায় রাজপথের অগ্নিকন্যা ফাহিমা আক্তার মুকুল নবনির্বাচিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খানকে শুভেচ্ছা জানালেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে জামিয়া কারীমিয়া আকবারিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে নাগরপুরে প্রস্তুতিমূলক সভা লীলা কীর্তনের মধ্য দিয়ে শেষ হলো নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ির ৬৪তম মহানাম যজ্ঞানুষ্ঠান নাগরপুর সরকারি কলেজে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে নাগরপুর উপজেলা শ্রমিক দলের কমিটি পুনর্বহাল

কাজী মোস্তফা রুমি :
  • Update Time : শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫,
  • 157 Time View

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের স্থগিতকৃত কমিটি দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর পুনরায় বহাল করা হয়েছে।

আজ শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু সাঈদ মিয়া এবং সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক (ভিপি মনির)-এর স্বাক্ষরে প্রকাশিত ওই সিদ্ধান্তটি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে বিস্তারিত আলোচনা শেষে গৃহীত হয়েছে।

পাশাপাশি টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা মোঃ রবিউল আওয়াল লাভলু-এর সুপারিশ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

পুনর্বহালকৃত কমিটিতে মোঃ আরিফুল ইসলাম নবা সভাপতি, মোঃ গোলাম মওলা (মোস্তফা) সাধারণ সম্পাদক এবং মোঃ জাকারিয়া হাসান জাকির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। নবগঠিত এই পূর্ণাঙ্গ কমিটিতে মোট ৬১ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে জাতীয়তাবাদী শ্রমিক দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে স্থগিতাদেশ প্রত্যাহার করে কমিটিকে পূর্ণ কার্যকারিতা প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের এই সমন্বিত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নাগরপুর উপজেলার শ্রমিক দলের নেতাকর্মীরা।

কমিটির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, তারা দলের আদর্শ ও নীতিমালা অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করবেন এবং নাগরপুর উপজেলায় জাতীয়তাবাদী শ্রমিক দলকে একটি সুসংগঠিত ও শক্তিশালী সংগঠনে রূপান্তর করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category