৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:৪৯| গ্রীষ্মকাল|
Title :
টাঙ্গাইলে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’-প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন দিগন্তের সূচনা রঙিন শোভাযাত্রায় জেগে উঠল নাগরপুর, ছড়িয়ে পড়ল বৈশাখের আমেজ বাংলা নববর্ষ একটি বর্ষবরণ উৎসব নয়, বরং বাঙালির আত্মপরিচয়- মোঃ মাইনুল আলম খান কনক বাংলা নববর্ষ আমাদের লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক শরীয়তপুরে সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় ‘রাজপথের অগ্নিকন্যা’ ফাহিমা আক্তার মুকুল নাগরপুরে বিজ্ঞান অলিম্পিয়াডে ধুবড়িয়া ছেফাতুউল্লাহ উচ্চ বিদ্যালয়ের বাজিমাত- শিক্ষার্থী সামিয়া আক্তারের প্রথম স্থান অর্জন সৃজনশীলতার দারুণ প্রদর্শনী: নাগরপুরে শুরু হলো ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা নাগরপুরে জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর পদক্ষেপ: সন্ধ্যা সাতটায় শপিংমল-দোকান বন্ধের নির্দেশনা নাগরপুরে মেধার লড়াইয়ে শীর্ষে উঠে এলো শহীদ ক্যাডেট স্কুল, অভিভাবক ও এলাকাবাসীর উচ্ছ্বাস নাগরপুরে ২২ পিস ইয়াবাসহ দুই সহোদর গ্রেফতার

আসন্ন নির্বাচনে বিজয়ের প্রত্যয়ে নাগরপুরে বিএনপির কর্মী সমাবেশ

কাজী মোস্তফা রুমি :
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫,
  • 153 Time View

কাজী মোস্তফা রুমি: আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থীর বিজয়ের প্রত্যয়ে এবং সাংগঠনিক তৎপরতা জোরদার করতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে আগামী নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা রবিউল আওয়াল লাভলু-কে বিজয়ী করতে তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার ২৩ ডিসেম্বর দুপুরে ভাদ্রা বাজারে আয়োজিত এ কর্মী সমাবেশে ভাদ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আরশেদ আলী খান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হাসান মাহমুদ (চঞ্চল)-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাংগাইল-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জননেতা রবিউল আওয়াল লাভলু।

সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনা, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমার এর সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দলের সকল শহীদ নেতাকর্মীদের স্মরণ করা হয়।

দোয়া ও মোনাজাত শেষে শুরু হয় আলোচনা সভা। এতে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে বিভিন্ন কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা নির্বাচনের সুযোগ-সুবিধা ও বাস্তবতা নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত প্রকাশ করেন। দীর্ঘ প্রায় ১৭ বছর মামলা, হামলা ও হয়রানির মধ্য দিয়ে সময় পার করার পর ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা একত্রিত হতে পেরে সমাবেশে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি বাবু শীব শংকর সূত্রধর, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফারুক আহাম্মেদ খান, সদস্য আরিফ হোসেন, টাঙ্গাইল জেলা কৃষকদলের সাবেক যুগ্ম-সম্পাদক ও বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান ইকবাল কবির রতন, নাগরপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি আরিফুল ইসলাম নবা, যুবদলের যুগ্ম-আহবায়ক আলতাফ হোসেন, উপজেলা তাঁতী দলের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক লালন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক নুরুজ্জামান রানা প্রমুখ।

এছাড়াও উক্ত কর্মী সমাবেশে বিএনপি, অঙ্গ ও সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category