১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি| রাত ৯:৩১| বসন্তকাল|
Title :
ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সাবেক ছাত্রনেতা আশরাফুল ইসলাম রাতুল জনপ্রিয়তার শীর্ষে শরীয়তপুরে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত মহিলা আসনে কেন্দ্রীয় আলোচনায় রাজপথের অগ্নিকন্যা ফাহিমা আক্তার মুকুল নবনির্বাচিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খানকে শুভেচ্ছা জানালেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে জামিয়া কারীমিয়া আকবারিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে নাগরপুরে প্রস্তুতিমূলক সভা লীলা কীর্তনের মধ্য দিয়ে শেষ হলো নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ির ৬৪তম মহানাম যজ্ঞানুষ্ঠান নাগরপুর সরকারি কলেজে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটির উদ্যোগে স্বেচ্ছাসেবক দলের মিলন মেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫,
  • 82 Time View

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং আগামী ২৫ ডিসেম্বর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটির উদ্যোগে স্বেচ্ছাসেবক দলের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৮ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার দুপুর ২:০০ টায় নাগরপুরের ঐতিহ্যবাহী উপেন্দ্র সরোবর প্রাঙ্গনে নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহবায়ক মোঃ শাহজাহান মিয়া সাজু এর সভাপতিত্বে বিপ্লবী সদস্য সচিব সাবেক ছাত্রনেতা জিহাদ হোসেন ডিপটির সঞ্চালনায় উক্ত মিলন মেলা অনুষ্ঠিত হয়।

উক্ত মিলনমেলার সংক্ষিপ্ত আলোচনা পর্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিতকরণে গৃহীত কার্যক্রম এবং আগামী ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনায় নাগরপুর উপজেলার পক্ষ হতে অংশগ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় শেষে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সম্প্রতি সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া করা হয়।

উক্ত মিলনমেলায় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাদিকুর রহমান সাদিক, নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব মোঃ শহীদুর রহমান মনির প্রমুখ।

এছাড়াও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category