৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:৪৫| গ্রীষ্মকাল|
Title :
টাঙ্গাইলে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’-প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন দিগন্তের সূচনা রঙিন শোভাযাত্রায় জেগে উঠল নাগরপুর, ছড়িয়ে পড়ল বৈশাখের আমেজ বাংলা নববর্ষ একটি বর্ষবরণ উৎসব নয়, বরং বাঙালির আত্মপরিচয়- মোঃ মাইনুল আলম খান কনক বাংলা নববর্ষ আমাদের লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক শরীয়তপুরে সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় ‘রাজপথের অগ্নিকন্যা’ ফাহিমা আক্তার মুকুল নাগরপুরে বিজ্ঞান অলিম্পিয়াডে ধুবড়িয়া ছেফাতুউল্লাহ উচ্চ বিদ্যালয়ের বাজিমাত- শিক্ষার্থী সামিয়া আক্তারের প্রথম স্থান অর্জন সৃজনশীলতার দারুণ প্রদর্শনী: নাগরপুরে শুরু হলো ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা নাগরপুরে জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর পদক্ষেপ: সন্ধ্যা সাতটায় শপিংমল-দোকান বন্ধের নির্দেশনা নাগরপুরে মেধার লড়াইয়ে শীর্ষে উঠে এলো শহীদ ক্যাডেট স্কুল, অভিভাবক ও এলাকাবাসীর উচ্ছ্বাস নাগরপুরে ২২ পিস ইয়াবাসহ দুই সহোদর গ্রেফতার

টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস’২৫ উদযাপিত

কাজী মোস্তফা রুমি :
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫,
  • 114 Time View

কাজী মোস্তফা রুমি: দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস’২৫ উদযাপিত হয়েছে।

আজ ১৬ ডিসেম্বর রোজ মঙ্গলবার প্রত্যুষে তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠানিকভাবে দিবসটির কর্মসূচি শুরু হয় ।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এরপর মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠানে টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু উপস্থিত ছিলেন।

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফান উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম. এ. ছালাম, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন ও বীর মুক্তিযোদ্ধা মো. মোকাদ্দেস প্রমূখ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দিনব্যাপী উক্ত অনুষ্ঠানে উপজেলার ১২টি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category