
কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলের উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
আজ ১৪ ডিসেম্বর’২৫ রবিবার সকালে নাগরপুর উপজেলা চত্বরে এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলের পরিচালক সাবিনা ইয়াসমিন, প্রধান শিক্ষক মাসুদ রানা, সহকারী প্রধান শিক্ষিকা শাহনাজ পারভিন, সিনিয়র শিক্ষক লিয়াকত হোসেন, সিনিয়র শিক্ষিকা মাসুদা পারভীন জলি, ফাতেমা আক্তার, রিয়া আক্তার সহ কর্মরত সকল শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলের পরিচালক সাবিনা ইয়াসমিন গণমাধ্যমকে বলেন- জাতির মেধাবী সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। নতুন প্রজন্মকে শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।