৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:৪৫| গ্রীষ্মকাল|
Title :
টাঙ্গাইলে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’-প্রধানমন্ত্রীর হাত ধরে নতুন দিগন্তের সূচনা রঙিন শোভাযাত্রায় জেগে উঠল নাগরপুর, ছড়িয়ে পড়ল বৈশাখের আমেজ বাংলা নববর্ষ একটি বর্ষবরণ উৎসব নয়, বরং বাঙালির আত্মপরিচয়- মোঃ মাইনুল আলম খান কনক বাংলা নববর্ষ আমাদের লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক শরীয়তপুরে সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় ‘রাজপথের অগ্নিকন্যা’ ফাহিমা আক্তার মুকুল নাগরপুরে বিজ্ঞান অলিম্পিয়াডে ধুবড়িয়া ছেফাতুউল্লাহ উচ্চ বিদ্যালয়ের বাজিমাত- শিক্ষার্থী সামিয়া আক্তারের প্রথম স্থান অর্জন সৃজনশীলতার দারুণ প্রদর্শনী: নাগরপুরে শুরু হলো ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা নাগরপুরে জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর পদক্ষেপ: সন্ধ্যা সাতটায় শপিংমল-দোকান বন্ধের নির্দেশনা নাগরপুরে মেধার লড়াইয়ে শীর্ষে উঠে এলো শহীদ ক্যাডেট স্কুল, অভিভাবক ও এলাকাবাসীর উচ্ছ্বাস নাগরপুরে ২২ পিস ইয়াবাসহ দুই সহোদর গ্রেফতার

টাঙ্গাইলের নাগরপুরে শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস’২৫

কাজী মোস্তফা রুমি :
  • Update Time : রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫,
  • 98 Time View

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুরে শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস’২৫।

আজ ১৪ ডিসেম্বর’২৫ রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন বলেন- শহীদ বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। স্বাধীনতার প্রাক্কালে তাঁদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল, যাতে নবজাত রাষ্ট্র নেতৃত্বশূন্য হয়ে পড়ে। তাঁদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার এস এম রাশেদুল হাসান, উপজেলা প্রণী সম্পদ কর্মকর্তা ডা. আঃ মমিন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মেদ, প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ তোরাপ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউর রহমান জোয়ার্দ্দার, মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ হাবিবুর রহমান হাবিব, উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন, নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সিনিঃ সহ-সভাপতি সোহেল রানা, নাগরপুর মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, শহীদ ক্যাডেট স্কুল নাগরপুরের পরিচালক সাবিনা ইয়াসমিন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category