১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:৪৪| বসন্তকাল|
Title :
ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সাবেক ছাত্রনেতা আশরাফুল ইসলাম রাতুল জনপ্রিয়তার শীর্ষে শরীয়তপুরে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত মহিলা আসনে কেন্দ্রীয় আলোচনায় রাজপথের অগ্নিকন্যা ফাহিমা আক্তার মুকুল নবনির্বাচিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খানকে শুভেচ্ছা জানালেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে জামিয়া কারীমিয়া আকবারিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে নাগরপুরে প্রস্তুতিমূলক সভা লীলা কীর্তনের মধ্য দিয়ে শেষ হলো নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ির ৬৪তম মহানাম যজ্ঞানুষ্ঠান নাগরপুর সরকারি কলেজে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাগরপুরে যুব জামায়াতের উদ্যোগে ডা. হামিদের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ১১, ২০২৫,
  • 124 Time View

নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদের পক্ষে নাগরপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়ন বাজারে উপজেলা যুব জামায়াতের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

গণসংযোগকালে যুব জামায়াতের নেতাকর্মীরা বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ করেন। এতে বাজারজুড়ে প্রাণচাঞ্চল্যময় ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য ও উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. কোরবান আলী এবং বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ছামিনুর রহমান।

এসময় বক্তরা জানান,সংসদ সদস্য প্রার্থী ডা. হামিদ বর্তমানে দলীয় কাজের কারণে এলাকার বাইরে অবস্থান করায় সরাসরি উপস্থিত থাকতে পারেননি। আগামী নির্বাচনে তার বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে স্থানীয় পর্যায়ে তারা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন।

স্থানীয় এক ভোটার জানান,আমি ডা. হামিদকে ব্যক্তিগতভাবে চিনি। তিনি একজন সৎ, পরিশ্রমী ও জনবান্ধব নেতা। জামায়াতের নেতাকর্মীরা যেভাবে মানুষের সঙ্গে কথা বলছে, তাতে মনে হচ্ছে তারা সত্যিই জনগণের পাশে থাকতে চায় এবং দায়িত্বশীল সরকার গঠনের সক্ষমতা রাখবে।

উল্লেখ্য, বেকড়া ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো. আব্দুস সবুর-এর সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক যুব জামায়াতের নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং দলীয় প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচারণা চালান।গণসংযোগ শেষে বেকড়া ইউনিয়ন যুব নেতাদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category