১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:৪৭| বসন্তকাল|
Title :
ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সাবেক ছাত্রনেতা আশরাফুল ইসলাম রাতুল জনপ্রিয়তার শীর্ষে শরীয়তপুরে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত মহিলা আসনে কেন্দ্রীয় আলোচনায় রাজপথের অগ্নিকন্যা ফাহিমা আক্তার মুকুল নবনির্বাচিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খানকে শুভেচ্ছা জানালেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে জামিয়া কারীমিয়া আকবারিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে নাগরপুরে প্রস্তুতিমূলক সভা লীলা কীর্তনের মধ্য দিয়ে শেষ হলো নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ির ৬৪তম মহানাম যজ্ঞানুষ্ঠান নাগরপুর সরকারি কলেজে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা ছাত্রদলের উদ্যোগে কলেজ ছাত্রদল ও ইউনিয়ন ছাত্রদলের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ৬, ২০২৫,
  • 104 Time View

নিজস্ব প্রতিবেদক:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতৃবৃন্দ ও কর্মীসমর্থকদের কাজের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা ছাত্রদলের উদ্যোগে নাগরপুর সরকারি কলেজ ছাত্রদল ও উপজেলাধীন সকল ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দদের সাথে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৬ অক্টোবর’২৫ রোজ সোমবার সকাল ১১:০০ ঘটিকায় নাগরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেলের সভাপতিত্বে সদস্য সচিব মোঃ শহীদুর রহমান মনিরের সঞ্চালনায় উক্ত যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

যৌথ মতবিনিময় সভায় সকলের আলোচনার পরিপ্রেক্ষিতে আগামী দিনে ছাত্রদলের কর্মী সমর্থক বৃদ্ধি, দলীয় প্রচারণা ও দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিতকরণে নানামুখী পরিকল্পনা উঠে আসে, যা পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রদল ও জেলা ছাত্রদলের নির্দেশনায় বাস্তবায়িত হবে।

উক্ত যৌথ মতবিনিময় সভায় নাগরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক হৃদয় হোসেন, মোস্তাকিম মিয়া, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম আসলাম সহ উপজেলা ছাত্রদল, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদল ও উপজেলাধীন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category