১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:৪৯| বসন্তকাল|
Title :
ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সাবেক ছাত্রনেতা আশরাফুল ইসলাম রাতুল জনপ্রিয়তার শীর্ষে শরীয়তপুরে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত মহিলা আসনে কেন্দ্রীয় আলোচনায় রাজপথের অগ্নিকন্যা ফাহিমা আক্তার মুকুল নবনির্বাচিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খানকে শুভেচ্ছা জানালেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে জামিয়া কারীমিয়া আকবারিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে নাগরপুরে প্রস্তুতিমূলক সভা লীলা কীর্তনের মধ্য দিয়ে শেষ হলো নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ির ৬৪তম মহানাম যজ্ঞানুষ্ঠান নাগরপুর সরকারি কলেজে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাগরপুরের দপ্তিয়র নিজ গ্রামে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে জননেতা মোঃ আতিকুর রহমান আতিক

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫,
  • 127 Time View

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। তাই নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি দল হতে মনোনয়ন প্রত্যাশীরা নিজ নিজ দলের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের নাগরপুরে দপ্তিয়র নিজ গ্রাম কান্দাপাচুরিয়ার নিজ বাসভবন প্রাঙ্গণে ২৬সেপ্টেম্বর’২৫ রোজ শুক্রবার বাদ মাগরিব বিএনপিকে ঐক্যবদ্ধ রেখে আরো সুসংগঠিত ও শক্তিশালী করে টাংগাইল-৬ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিতকরণে দপ্তিয়র ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন দক্ষিণ টাঙ্গাইলের জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম প্রাণপুরুষ, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী সিপাহসালার বিশ্বস্ত সৈনিক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, অনলবর্ষী বক্তা, নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মোঃ আতিকুর রহমান আতিক।

দপ্তিয়র ইউনিয়ন বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ বাবুল আক্তারের সঞ্চালনায় উক্ত মতবিনিময়ে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জিহাদ হোসেন ডিপটি, দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হালিম, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ আশরাফুল ইসলাম আসলাম, নাগরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ রাসেল রানা, দপ্তিয়র ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ আলিম মাস্টার, সদস্যসচিব রবিউল ইসলাম নবী, দপ্তিয়র ইউনিয়ন কৃষকদলের সভাপতি মুক্তার হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ সুজন মিয়া, সদস্য সচিব আলী হাসান, দপ্তিয়র ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শামীম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম প্রমুখ।

এছাড়াও দপ্তিয়র ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাধারণ সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত সকল নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাংগাইল-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিতকরণে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপিকে ঐক্যবদ্ধ রেখে সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে সম্মিলিতভাবে কাজ করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category