১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:৪৮| বসন্তকাল|
Title :
ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সাবেক ছাত্রনেতা আশরাফুল ইসলাম রাতুল জনপ্রিয়তার শীর্ষে শরীয়তপুরে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত মহিলা আসনে কেন্দ্রীয় আলোচনায় রাজপথের অগ্নিকন্যা ফাহিমা আক্তার মুকুল নবনির্বাচিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খানকে শুভেচ্ছা জানালেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে জামিয়া কারীমিয়া আকবারিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে নাগরপুরে প্রস্তুতিমূলক সভা লীলা কীর্তনের মধ্য দিয়ে শেষ হলো নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ির ৬৪তম মহানাম যজ্ঞানুষ্ঠান নাগরপুর সরকারি কলেজে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাগরপুরে জামায়াতে ইসলামীর পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫,
  • 166 Time View

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর উদ্যোগে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে ভোট কেন্দ্র ভিত্তিক পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৭:৩০ মিনিটে নাগরপুর উপজেলার ঐতিব্যবাহী সরকারী যদুনাথ মডেল স্কুল এন্ড কলেজ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত কর্মশালাটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ আসনে জামায়াতে ইসলামী হতে সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ আসন পরিচালক মির্জা রাশেদুল হাসান জুয়েল।

উপজেলা জামায়াতে ইসলামী নেতারা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পোলিং এজেন্টদের সক্রিয় ভূমিকা রাখার জন্য এই কর্মশলার আয়োজন করা হয়েছে। তারা আরও জানান, কর্মশালায় নির্বাচনী বিধিমালা, এজেন্টদের দায়িত্ব ও করণীয়, ভোট গ্রহণ প্রক্রিয়া, ব্যালট যাচাই ও ভোটার শনাক্তকরণ সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

এ কর্মশলায় নাগরপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, শ্রমিক, যুব ও ছাত্র বিভাগের নেতৃবৃন্দ এবং প্রতিটি ইউনিয়নের জামায়াত, শিবির, শ্রমিক ও যুব সংগঠনের সভাপতি ও সেক্রেটারিগণ এবং সকল ভোটকেন্দ্রের পোলিং এজেন্টরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category