১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি| রাত ৯:৩২| বসন্তকাল|
Title :
ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সাবেক ছাত্রনেতা আশরাফুল ইসলাম রাতুল জনপ্রিয়তার শীর্ষে শরীয়তপুরে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত মহিলা আসনে কেন্দ্রীয় আলোচনায় রাজপথের অগ্নিকন্যা ফাহিমা আক্তার মুকুল নবনির্বাচিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খানকে শুভেচ্ছা জানালেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে জামিয়া কারীমিয়া আকবারিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে নাগরপুরে প্রস্তুতিমূলক সভা লীলা কীর্তনের মধ্য দিয়ে শেষ হলো নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ির ৬৪তম মহানাম যজ্ঞানুষ্ঠান নাগরপুর সরকারি কলেজে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইল দেলদুয়ারের ডুবাইল এবং নাগরপুরের মামুদনগরে ব্যাপক গণসংযোগ করলেন জননেতা মোঃ আতিকুর রহমান আতিক

নিউজ ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫,
  • 153 Time View

নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল-৬ নাগরপুর দেলদুয়ার আসনে বিএনপিকে একটি শক্তিশালী ও সুসংগঠিত রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে উক্ত আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিতকরণে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল এবং নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমান কর্তৃক রাষ্ট্র সংস্কারে ঘোষিত ৩১ দফা নিয়ে স্থানীয় নেতৃবৃন্দ ও ভোটারদের সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় এবং উপস্থিত সকলের মাঝে উক্ত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী পরিবার থেকে বেড়ে ওঠা ক্লিন ইমেজ খ্যাত মেধাবী নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী, নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মোঃ আতিকুর রহমান আতিক।

আজ ১৩ আগস্ট’২৫ রোজ বুধবার দিনের কর্মসূচির শুরুতে তিনি ডুবাইল ইউনিয়নে বিভিন্ন হাট-বাজার, গ্রাম ও মহল্লায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমান কর্তৃক রাষ্ট্র সংস্কারে ঘোষিত ৩১ দফা নিয়ে উপস্থিত সকলের সাথে মতবিনিময় করেন এবং শেষে উপস্থিত সকলের মাঝে উক্ত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।

দিনব্যাপী উক্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা বিএনপির সহ-সভাপতি বাদল, সহ-সভাপতি তুহিন, দেলদুয়ার উপজেলা কৃষকদলের সভাপতি মারুফ হোসেন, দেলদুয়ার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল, সদস্য সচিব মোল্লা আল-আমিন, ডুবাইল ইউনিয়ন বিএনপি’র আহবায়ক সাদেক মিয়া, সদস্য সচিব কার্তিক ভৌমিক, ডুবাইল ইউনিয়ন যুবদলের সভাপতি শাহীন, সম্পাদক পাপন ডুবাইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক যুবরাজ, ডুবাইল ইউনিয়ন কৃষকদলের সভাপতি হক প্রমুখ।

উক্ত কর্মসূচিতে নাগরপুর হতে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিজ উদ্দিন, নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুর রহমান মনির ও নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ মনির হোসেন।

এছাড়াও উক্ত কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত উপস্থিত ছিলেন।

দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নে গণসংযোগ শেষে তিনি নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নেও ধারাবাহিকভাবে গণসংযোগ ও রাষ্ট্র সংস্কারে ঘোষিত ৩১ দফা নিয়ে মতবিনিময় করেন।

উক্ত মতবিনিময় শেষে বিকেল চার ঘটিকায় তিনি মামুদনগর শ্মশান ঘাট মাঠে সোহেল রানার সভাপতিত্বে “মাদক কে না বলি, খেলাধুলা কে হ্যাঁ বলি” এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিতব্য এক ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন।

প্রধান অতিথি হিসেবে উক্ত ফুটবল টুর্নামেন্টে শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন- খেলাধুলা শুধু মানুষের শরীর চর্চাই করে না, এটা মানুষের মানসিক প্রশান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিভিন্ন সামাজিক দায়-দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের কিছু অশান্তি সৃষ্টি হয়। আর এই অশান্তি দূর করার জন্য সামাজিক দায়বদ্ধতা থেকেই এরকম খেলাধুলার আয়োজন করা হয়। যারা এই সুন্দর একটি ফুটবল খেলার আয়োজন করেছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই।

পাশাপাশি যে সকল খেলা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে সেগুলো আপনারা আয়োজন করে আমাদের মাঝে ফিরিয়ে আনবেন এই আশাবাদ ব্যক্ত করছি।

উক্ত ফুটবল টুর্নামেন্টে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম।

উক্ত খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ হুমায়ূন কবীর, মামুদনগর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক আবু সাইদ বাচ্চু।

এছাড়া আরো উপস্থিত ছিলেন নাগরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত হোসেন, মামুদনগর ইউনিয়ন যুবদলের আহবায়ক মো: সবুজ মিয়া, যুগ্ম-আহবায়ক মো রাজিবুল ইসলাম রাজিব প্রমুখ।

এছাড়াও উক্ত ফুটবল টুর্নামেন্টে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অসংখ্য দর্শক স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category